Chinese Robot Row INC Allegation
Chinese Robot Row INC Allegation

Chinese Robot Row INC Allegation: AI সামিটে চিনা রোবট নিয়ে বিতর্ক, মোদি সরকারকে তোপ কংগ্রেসের

Bengal Liberty Desk :

কেন্দ্রীয় সরকারের বিরোধিতার করতে গিয়ে কংগ্রেসের এবারের টার্গেট AI সম্মেলন (Chinese Robot Row INC Allegation)। কংগ্রেসের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকাণ্ডে চিনা রোবট দেখিয়ে ভারত ‘মেড ইন ইন্ডিয়া’র তত্ত্ব খাড়া করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি AI সম্মেলনে ভারতের তরফে Unitree Go2 নামক রোবট প্রকাশ্যে আনা হয়। যা X-পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Chinese Robot Row INC Allegation)। ঘটনার পর-পরই কংগ্রেস পাল্টা X-পোস্ট করে দাবি করে, রোবটটি চিনে তৈরি হয়েছে।

Chinese Robot Row INC Allegation
Chinese Robot Row INC Allegation

কংগ্রেসের X-পোস্ট (Chinese Robot Row INC Allegation)

কংগ্রেসের দাবি, সম্মেলনে চিনা রোবটকে ভারতের নিজস্ব প্রযুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে(Chinese Robot Row INC Allegation)। এই ঘটনায় চিনা সংবাদমাধ্যমও ভারতকে কটাক্ষ করেছে। কংগ্রেসের মতে, বিষয়টি দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

দলের আরও অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীও একইভাবে চিনা রোবটকে ভারতীয় উদ্ভাবন হিসেবে প্রচার করছেন, যা বিভ্রান্তিকর।

কংগ্রেসের বক্তব্য, এই ঘটনার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাল্টা বিজেপির অভিযোগ, কংগ্রেসের চিন-প্রীতি ক্রমে প্রকাশ্যে আসতে শুরু করেছে। চৈনিক মিডিয়ার ওপর দাঁড়িয়ে আছেন রাহুল গান্ধিরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury