Ashok Dinda Served Police Notice
Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, কলকাতা: ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে আইনি পদক্ষেপ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। গত ১১ জানুয়ারি ময়না থানার আনন্দপুর গ্রামে বিজেপির একটি জনসভায় তাঁর দেওয়া ভাষণের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গ ন্যায় সংহিতা (BNS)-র ১৭৯ ধারায় এই নোটিস পাঠানো হয়েছে (Ashok Dinda Served Police Notice)।
কী ঘটনা (Ashok Dinda Served Police Notice)?

জানা গিয়েছে ময়নার একটি সভায় বক্তব্য রাখার সময় অশোক দিন্দা পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে, নিচুতলার পুলিশকর্মীদের সংগৃহীত অর্থের একটি বড় অংশ সরাসরি শাসক দলের উচ্চস্তরের নেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই মন্তব্যের মাধ্যমেই তিনি সরাসরি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর এই বক্তব্যকে ‘মানহানিকর’ এবং ‘উসকানিমূলক’ বলে দাবি করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে নোটিস পাঠানো হয়েছে (Ashok Dinda Served Police Notice)।
কী অভিযোগ (Ashok Dinda Served Police Notice)?
গত ২৮ জানুয়ারি ময়না থানায় একটি জেনারেল ডায়েরি নথিভুক্ত হয়, যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী অফিসারের দাবি, জনসভায় অশোক দিন্দার দেওয়া ভাষণটি পরে একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। পুলিশ মনে করছে, এই মন্তব্যের প্রেক্ষিতে তথ্য যাচাই করার জন্য বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা জরুরি ।
নোটিসের নির্দেশ (Ashok Dinda Served Police Notice)-

গত ১২ ফেব্রুয়ারি ময়না থানার তরফে নোটিসে অশোক দিন্দাকে নির্দেশ দেওয়া হয়। গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে ময়না থানায় উপস্থিত হয়ে তদন্তকারী অফিসারের কাছে বয়ান নথিভুক্ত করতে হবে জানানো হয়েছিল নোটিসে। মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। সত্যি ঘটনা প্রকাশ করতে হবে এবং তদন্তের স্বার্থে কোনও তথ্য গোপন করা যাবে না বলে উল্লেখ করা হয় নোটিসে। নোটিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নির্দেশ অমান্য করলে বা হাজিরা না দিলে পশ্চিমবঙ্গ ন্যায় সংহিতার ২০৮ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে (Ashok Dinda Served Police Notice)।
আরও পড়ুন (Ashok Dinda Served Police Notice)-
বিধানসভায় ব্রাত্য অনান্দপুর-কাণ্ড! (Anandapur Fire Incident Ignored in WB Assembly)
‘মোমো সংস্থার মালিক গ্রেফতার নয় কেন?’, (Suvendu Protest on Anandanpur Fire Incident) মমতার সঙ্গে ছবি তুলে ধরে বিস্ফোরক শুভেন্দু
কী জানালেন বিজেপি বিধায়ক (Ashok Dinda Served Police Notice)?

এই বিষয়ে এদিন Bengal Liberty-র পক্ষ থেকে বিজেপি বিধায়ক অশোক দিন্দার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি Bengal Liberty-কে বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে পুলিশ তোলা তোলে। এক্ষেত্রে ময়নাও ব্যতিক্রম নয়। আমি গত ১১ জানুয়ারি বলেছিলাম, ময়নার পুলিশ মাছের গাড়ি আটকে কোটি-কোটি টাকা তুলছে। সেই কারণে আমায় নোটিস দেওয়া হয়েছে। আসলে, বর্তমান পুলিশ সুপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের। ফলে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই নোটিস (Ashok Dinda Served Police Notice)।’’
অশোক দিন্দার অফিস সূত্রে খবর, গত ৫ বছর তাঁর বিরুদ্ধে ৬টা কেস আছে। এবং এই নিয়ে ২টি নোটিস তাঁর কাছে এসেছে।
পুলিশকে বিজেপি বিধায়ক জানিয়েছেন, নির্বাচন, SIR এবং টি-২০ বিশ্বকাপের জন্য তিনি এই মুহূর্তে থানায় হাজিরা দিতে পারবেন না। যদি পুলিশ চায়, তবে ২৫, ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি তিনি পুলিশের তলবে সাড়া দিতে প্রস্তুত (Ashok Dinda Served Police Notice)।
