Left Front-Forward Bloc Alliance
Left Front-Forward Bloc Alliance

জোটের জটে বামফ্রন্ট, (Left Front-Forward Bloc Alliance) ISF-কে আসন ছাড়া নিয়ে ফরওয়ার্ড ব্লকের ‘বিদ্রোহ’!

Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্টের অন্দরে আসন ভাগাভাগি

Left Front-Forward Bloc Alliance
Left Front-Forward Bloc Alliance

নিয়ে গৃহযুদ্ধ চরমে উঠেছে। সিপিআইএম (CPIM) যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF)-কে সঙ্গে নিয়ে চলার জন্য মরিয়া, তখন কড়া অবস্থানে অনড় রইলো বামফ্রন্টের অন্যতম শরিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (Left Front-Forward Bloc Alliance)। ফরওয়ার্ড ব্লক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ISF-কে একটিও আসন ছাড়তে তারা রাজি নয় এবং প্রয়োজনে তারা বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে (Left Front-Forward Bloc Alliance)।

আসন রফার প্রধান কাঁটা (Left Front-Forward Bloc Alliance)!

Left Front-Forward Bloc Alliance
Left Front-Forward Bloc Alliance

সম্প্রতি আলিমুদ্দিনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর বৈঠক হয়। সেই বৈঠকে আইএসএফ অন্তত ৪৫-৫০টি আসনের দাবি জানিয়েছে। সিপিআইএম প্রাথমিকভবে ৩০-৩৫টি আসন ছাড়তে রাজি হলেও, সমস্যার সূত্রপাত হয় ফরওয়ার্ড ব্লকের আসন নিয়ে (Left Front-Forward Bloc Alliance)।

ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, ISF উত্তর ২৪ পরগনা ও হাওড়ার এমন কিছু আসন দাবি করছে, যেগুলি ঐতিহাসিকভাবে ফরওয়ার্ড ব্লকের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, “সিপিআইএম চাইলে তাদের নিজেদের ভাগের আসন থেকে ISF-কে দিক, আমাদের আসন ছাড়া যাবে না” (Left Front-Forward Bloc Alliance)।

কংগ্রেসের ‘একলা চলো’ নীতি (Left Front-Forward Bloc Alliance)!

Left Front-Forward Bloc Alliance
Left Front-Forward Bloc Alliance

বামফ্রন্টের এই অস্বস্তি আরও বাড়িয়েছে কংগ্রেসের অবস্থান। প্রদেশ কংগ্রেস ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা ২০২৬ নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনেই এককভাবে লড়বে এবং বামেদের সঙ্গে কোনও জোটে যাবে না। এই পরিস্থিতিতে বামেদের কাছে ISF-এর মতো দলগুলি প্রাসঙ্গিক হয়ে উঠলেও, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-র মতো শরিকরা মনে করছে ISF-এর সঙ্গে জোট করলে বামপন্থীদের ‘ধর্মনিরপেক্ষ’ ভাবমূর্তি নষ্ট হতে পারে (Left Front-Forward Bloc Alliance)।

আরও পড়ুন (Left Front-Forward Bloc Alliance)-

Pratikur Rahman Resignation: বিধানসভা ভোটের মুখে সিপিএমে বড় ধাক্কা, দল ছাড়লেন যুবনেতা প্রতিকুর রহমান!

বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু

বর্তমান পরিস্থিতি (Left Front-Forward Bloc Alliance)-

Left Front-Forward Bloc Alliance
Left Front-Forward Bloc Alliance

ইতিমধ্যেই বামফ্রন্টের বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে বেরিয়ে গিয়েছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই জট কাটানোর চেষ্টা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে ফরওয়ার্ড ব্লক যদি তাদের জেদে অনড় থাকে, তবে বামফ্রন্টের ঐক্যে বড়সড় ফাটল ধরার সম্ভাবনা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে (Left Front-Forward Bloc Alliance)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury