(Emmanuel Macron India Visit 2026)
(Emmanuel Macron India Visit 2026)

Emmanuel Macron India Visit 2026: ভারতের মাটিতে পা রাখলেন ম্যাক্রোঁ, তিনদিনের ভারত সফরে ফ্রান্স প্রেসিডেন্ট ! বন্ধুকে স্বাগত জানালেন মোদি

Bengal Liberty Desk :

৩ দিনের ভারত সফরে এলেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যোগদান করতে সস্ত্রীক মুম্বাই উপস্থিত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সফরে থাকছে চূড়ান্ত সিদ্ধান্ত। মোদীর সঙ্গে আজই বৈঠক হতে পারে ৩.৬০ লক্ষ কোটির রাফাল চুক্তি। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ৷ বৈঠকে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ রাফাল যুদ্ধবিমান কেনার মতো বিশেষ কিছু আলোচনা।

ভারত ২০১৬ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল, যা মূলত বায়ুসেনার জন্য ব্যবহৃত হয়। পরে নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল কেনা হয়।

(Emmanuel Macron India Visit 2026)
(Emmanuel Macron India Visit 2026)

বিবিধ কর্মসূচির তালিকা সহ ভারতে পদার্পণ ম্যাক্রোঁর (Emmanuel Macron India Visit 2026)

আজ, বুধবার ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। বুধবার নয়াদিল্লিতে যোগ দেবেন India AI Impact Summit-এ। যৌথভাবে হেলিকপ্টার এবং HAMMER প্রিসিশন-গাইডেড মিসাইল তৈরির মতো প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি আনার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

উল্লেখ্য, বর্তমান সফরকে নিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এটি চতুর্থ ভারত সফর। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা শক্ত করার পাশাপাশি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বে ধারাবাহিক গতি বজায় রাখার বার্তাই এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

.

রাফাল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা (Emmanuel Macron India Visit 2026)

ম্যাক্রোঁর সফরের সবচেয়ে নজরকাড়া কেন্দ্রবিন্দু হলো রাফাল যুদ্ধবিমান কেনা(Rafale fighter jets purchase)। ভারত যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে ১১৪টি রাফাল কেনার জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার বিশাল চুক্তি করতে চলেছে – যা ভারতের সামরিক ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা।

সূত্রের খবর , জানা গিয়েছে, এই যুদ্ধবিমানের একটি বড় অংশই ভারতে তৈরি হবে, যা দেশের প্রতিরক্ষা এবং ‘মেড ইন ইন্ডিয়া’-কে আরও এগিয়ে নিয়ে যাবে।

ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল এই প্রস্তাবে সহমত পোষণ করেছেন। আন্তর্জাতিক মহলেও এই চুক্তির যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্যারিসের Sciences Po Centre for International Studies-এর ভারত বিশেষজ্ঞ ক্রিস্টোফ জাফরেলো এই চুক্তিকে বলেছেন, “শতাব্দীর সেরা ডিল” বলে অভিহিত করেছেন।

(Emmanuel Macron India Visit 2026)
(Emmanuel Macron India Visit 2026)

মোট কতগুলি রাফাল রয়েছে ভারতের কাছে ? (Emmanuel Macron India Visit 2026)

বর্তমানে ভারতের কাছে ৬২ টি রাফাল রয়েছে। নতুন ১১৪টি রাফাল কিনলে ভারতীয় সেনার হাতে মোট ১৭৬টি রাফাল যুদ্ধবিমান থাকবে- যা দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় আরও ওপরে নিয়ে যাবে।

ম্যাক্রোঁর এই সফর ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury