Canning Explosion Incident
Canning Explosion Incident

Canning Explosion Incident: রাস্তার ধারে দাহ্য রাসায়নিক, বিস্ফোরণে ঝলসে ৪ পড়ুয়া, উঠছে প্রশাসনিক গাফিলতির অভিযোগ

Begal Liberty, Kolkata:

খেলার ছলে শিশুদের জীবন বিপন্ন আরও একবার রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ চিত্র সামনে এল। ক্যানিং-এ রাস্তার ধারে বিপজ্জনক দাহ্য রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে দগ্ধ ৪ শিশু,এই ঘটনা শুধু দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক গাফিলতির বড় উদাহরণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Canning Explosion Incident
Canning Explosion Incident

কি ঘটেছে? Canning Explosion Incident

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটকপুকুর থেকে মধ্য খরগাছি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার ধারে রাখা ছিল প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (LDO) ভর্তি একটি ড্রাম। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪ ছাত্র কৌতূহলবশত ড্রামটির পাশে খেলছিল। আচমকাই বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তে অগ্নিদগ্ধ হয় শিশুরা।

অসহ্য যন্ত্রণায় এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয় বলে সূত্রের খবর। তাদের নাম, সাদিকুল মোল্লা,সামিউল মোল্লা, রায়হান মোল্লা ও রিয়াজ হাসান মোল্লা। ওই ঘটনায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সাদিকুলসহ তিনজনকে MR Bangur Hospital-এ স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন – ২২ ফেব্রুয়ারি কি বিজেপিতে ভূপেন? (Himanta: Bhupen to Join BJP) দাবি হিমন্তের, ইস্তফা-জল্পনায় অসম রাজনীতিতে তোলপাড় কাণ্ড

তদন্তে কী জানা যাচ্ছে? Canning Explosion Incident

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। বিস্ফোরণটি রাসায়নিক বিক্রিয়া নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

বিধায়ক শওকত মোল্লা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে বিস্ফোরণ ঘটল এবং কেন সুরক্ষাবিধি মানা হয়নি, তা পুলিশ খতিয়ে দেখছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Canning Explosion Incident
Canning Explosion Incident

 

উঠছে বড় প্রশ্ন (Canning Explosion Incident)

জনবহুল এলাকার এত কাছে কীভাবে কোনও সুরক্ষা বেষ্টনী ছাড়া দাহ্য পদার্থ মজুত রাখা হল তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। এই ঘটনায় নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল কি না, তা নিয়ে ঠিকাদার সংস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

তবে এই মর্মান্তিক ঘটনায় ফের সামনে এল নিরাপত্তা ও নজরদারির বড় ফাঁক। বিরোধীদের দাবি, উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হলেও মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে প্রশাসনিক কাঠামো। বিশেষ করে শিশুদের মতো নিরীহ প্রাণ এমন দুর্ঘটনার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন নজর তদন্ত কত দ্রুত শেষ হয় এবং দোষীদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury