Himanta: Bhupen to Join BJP
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি: ভোটমুখী অসমের (Assam) রাজনীতিতে পালাবদলের খেলা? জল্পনা উসকে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (CM Himanta Biswa Sarma)। তাঁর দাবি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি ভূপেন আগামী ২২ ফেব্রুয়ারি বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন (Himanta: Bhupen to Join BJP)। যদিও ভূপেন নিজে জানিয়েছেন, তিনি এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন এবং কংগ্রেসে দেওয়া তাঁর ইস্তফাপত্রও আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি (Himanta: Bhupen to Join BJP)।
ইস্তফা ঘিরে টানাপড়েন (Himanta: Bhupen to Join BJP)

সোমবার কংগ্রেস থেকে ইস্তফা দেন ভূপেন। তবে দলীয় শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ রেখে ইস্তফা প্রত্যাহারের আর্জি জানিয়েছে বলে খবর। ভূপেনও ইঙ্গিত দিয়েছেন, উপযুক্ত সময়ে তিনি সাংবাদিকদের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করবেন। সংবাদসংস্থা সূত্রে জানা খবর, দলীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে-কে লেখা চিঠিতে ভূপেন অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি দলে অবহেলিত বোধ করছিলেন (Himanta: Bhupen to Join BJP)।
হিমন্তের বক্তব্য (Himanta: Bhupen to Join BJP)

মঙ্গলবার গুয়াহাটিতে ভূপেনের বাসভবনে যান হিমন্ত। তাঁকে আরতি করে স্বাগত জানান ভূপেনের স্ত্রী ও পুত্র। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, অসম বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া ভূপেনের সঙ্গে আলোচনা করবেন। সেই বৈঠকের পরই তাঁর বিজেপিতে যোগদানের দিনক্ষণ চূড়ান্ত হবে (Himanta: Bhupen to Join BJP)।
হিমন্ত আরও দাবি করেন, ভূপেন যদি বিজেপিতে যোগ দেন, তা হলে স্পষ্ট হবে যে কংগ্রেস হিন্দুদের স্বার্থরক্ষায় আন্তরিক নয়। তাঁর বক্তব্য, ৩২ বছর কংগ্রেসে কাজ করার পরও যদি ভূপেনকে দল ছাড়ার কথা ভাবতে হয়, তবে তা দলীয় নেতৃত্বের আত্মসমালোচনার বিষয়। উল্লেখযোগ্য, হিমন্ত নিজেও একসময় কংগ্রেসে ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দেন (Himanta: Bhupen to Join BJP)।
আরও পড়ুন (Himanta: Bhupen to Join BJP)
Paribartan Rath Yatra: বাংলাজুড়ে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’! জনসংযোগে জোর গেরুয়া শিবিরের, বুথস্তরে সংগঠন মজবুতের ডাক
ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপিতে একঝাঁক নতুন মুখ, (Kasturi Goswami Joins BJP) যোগ দিলেন ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী
২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে ছিলেন ভূপেন। গত জুনে তাঁকে সরিয়ে প্রয়াত তরুণ গগৈ-এর পুত্র তথা লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ-কে প্রদেশ সভাপতি করা হয়। সেই সময় থেকেই ভূপেনের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা (Himanta: Bhupen to Join BJP)।
তবে ভূপেন এখনও পর্যন্ত পদত্যাগের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনেননি। তবে প্রাথমিক অনুমান, সংগঠনের ভেতরের দ্বন্দ্ব ও নেতৃত্ব পরিবর্তনের প্রভাবই তাঁর সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে (Himanta: Bhupen to Join BJP)।

