Paribartan Rath Yatra
Bengal Liberty Desk:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় ‘পরিবর্তনের ডাক’ আরও জোরালো করতে প্রস্তুত বিজেপি। দোলযাত্রার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ‘পরিবর্তন রথযাত্রা’(Paribartan Rath Yatra)। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সল্টলেকের একটি হোটেলে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে এই কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়(Paribartan Rath Yatra)।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ বঙ্গ বিজেপি নেতৃত্বগণ। এছাড়াও ছিলেন বঙ্গ বিজেপির নির্বাচন পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, নির্বাচন সহ পর্যবেক্ষক বিপ্লব দেব, সহ সভাপতি তাপস রায়, দীপক বর্মন, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী, বিজেপি নেতা কৌস্তভ বাগচি সহ আরও একাধিক শীর্ষ নেতৃবৃন্দ।

দোলের পরই শুরু ‘পরিবর্তন রথযাত্রা’ Paribartan Rath Yatra
গোটা পশ্চিমবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি যাত্রায় ১৬ জন করে দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মী থাকবেন। তাঁরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে সরাসরি জনসংযোগ করবেন, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, বঞ্চনা ও প্রশাসনিক খামতি নিয়ে মতামত সংগ্রহ করবেন এবং সেই বিষয়গুলি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরবেন।
আরও পড়ুন – EC Suspended 3 Micro Observers: ৩ মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড কমিশনের
২০২৬ পাখির চোখ, পরিবর্তনের বার্তা জোরদার Paribartan Rath Yatra
বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং সেই জনমতকে সংগঠিত করতেই এই কর্মসূচি। মার্চের প্রথম সপ্তাহ থেকেই ভোট প্রচারের সূচনা হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রভিত্তিক রথ বার করে বুথস্তর পর্যন্ত সংগঠন মজবুত করাই মূল লক্ষ্য।
দলীয় নেতাদের বক্তব্য, ২০২৬-এর নির্বাচনে ‘বঙ্গজয়’ পাখির চোখ করেই বিজেপি এগোচ্ছে। পরিবর্তনের রথ রাজ্যজুড়ে ঘুরে জনমতের ঢেউ তুলবে বলেই আশাবাদী গেরুয়া শিবির।
