(Imran Khan Health Update)
Bengal Liberty, Kolkata:
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান-এর (Imran Khan Health Update) শারীরিক অবস্থাকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে দিন বা দিন উদ্বেগ বাড়ছে। জেলে অসুস্থ অবস্থায় তাঁর যথাযথ চিকিৎসা এবং মানবিক আচরণ নিশ্চিত করার দাবি তুলে পাকিস্তান সরকারের উপর চাপ তৈরি করলেন বিশ্বের একাধিক কিংবদন্তি ক্রিকেটার।

চিকিৎসা ও মানবিক অধিকারের দাবিতে আন্তর্জাতিক আবেদন (Imran Khan Health Update)
প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম প্রথমে প্রকাশ্যে ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানান। এরপর ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর এবং কপিল দেব-সহ বিশ্বের মোট ১৪ জন প্রাক্তন অধিনায়ক পাকিস্তান সরকারের উদ্দেশে যৌথভাবে চিঠি দেন।
তাঁদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৌলিক অধিকার ও সম্মান বজায় রাখা জরুরি।

স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জল্পনা (Imran Khan Health Update)
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ইমরান প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি উঠেছে। তবে তাঁর প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে সরকারি ভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি। ইমরানের দল Pakistan Tehreek-e-Insaf দাবি করেছে, তাঁর জীবনের ঝুঁকি তৈরি হয়েছে সেখানে। এবং একই সঙ্গে অভিযোগ উঠেছে, পরিবারকে না জানিয়ে তাঁকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনাও করা হয়েছিল।
Srilanka vs Australia 2026: বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে https://t.co/y20CU0u5jp@SriLankaTweet @CricketAus @ICC @cricketworldcup #slvsaus #ICCWorldCup #ICCMensT20WorldCup2026 pic.twitter.com/osAOT9CXp0
— Bengal Liberty (@bengalliberty1) February 17, 2026
যৌথ চিঠিতে স্বাক্ষরকারী কিংবদন্তিরা (Imran Khan Health Update)
এই চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বের প্রাক্তন ক্রিকেট তারকারা যেমন মাইকেল আথারটন,অ্যালান বর্ডার,
মাইকেল ব্রিয়ারলি,গ্রেগ চ্যাপেল,ইয়ান চ্যাপেল,বেলিন্ডা ক্লার্ক,ডেভিড গাওয়ার,কিম হিউজ,নাসের হুসেন,
ক্লাইভ লয়েড,স্টিভ ওয়া,জন রাইট।

চিঠিতে কী বলা হয়েছে (Imran Khan Health Update)
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ক্রিকেট ইতিহাসে ইমরান একজন কিংবদন্তি। তাঁর স্বাস্থ্য নিয়ে যেসব খবর সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক।
তাঁদের দাবি অবিলম্বে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে,পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে এবং মানবিক ও আইনি অধিকার নিশ্চিত করতে হবে ।
ক্রিকেট মহল থেকে মানবিক আবেদন জোরালো হলেও শেষ পর্যন্ত ইমরানের চিকিৎসা ও আইনি পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের।
আরও পড়ুন:
EC Suspended 3 Micro Observers: ৩ মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড কমিশনের
