EC Suspended 3 Micro Observers
Bengal Liberty:
এবার ৩ মাইক্রো অবজার্ভারকে সাময়িক বরখাস্ত করল নির্বাচন কমিশন(EC Suspended 3 Micro Observers)। মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্তের কথা এক্স-পোস্টের মাধ্যমে জানিয়ে দিল কমিশন। সংশ্লিষ্ট ৩ মাইক্রো অবজার্ভার দক্ষিণ ২৪ পরগনার বলে খবর।

কমিশনের X-পোস্ট(EC Suspended 3 Micro Observers)
জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক নিয়োজিত জেলা নির্বাচনী তালিকা পর্যবেক্ষকদের প্রতিবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ৩ জন মাইক্রো অবজার্ভারকে সাময়িক বরখাস্ত করেছেন। ইসিআই-এর ডেপুটেশনে থাকা নির্বাচনী তালিকা মাইক্রো অবজার্ভারকে নিজ-নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেননি।

Suspension of Micro Observers in connection with SIR related work.#SIR @ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @AIRKolkata pic.twitter.com/PoSh7GnUWu
— CEO West Bengal (@CEOWestBengal) February 17, 2026
গতকাল ৭ জন ERO এবং AERO-কে সাসপেন্ড করে কমিশন। FIR-ও দায়ের করা হয়। অভিযোগ ওঠে, ভোটার লিস্টে গাফিলতি ছিল। সেই সূত্রে FIR করারও নির্দেশ দেয় কমিশন। এবার ৩ মাইক্রো অবজার্ভারকে সাসপেনশন নিয়ে গাত্রদাহ শাসক মহলে।
