Jay Prakash Majumdar
Bengal Liberty: আগে বিজেপিতে এবং পরে ক্ষমতার লোভে দল পরিবর্তন করেছিলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে কচু বনে লাথি খেয়েও মাথা ঠিক হয়নি। সেই দলেই যোগদান করেছিলেন জয়প্রকাশ মজুমদার। তৃণমূল সরকার পড়তেই তাকে ঘিরে উঠে আসো একাধিক অভিযোগ।দীর্ঘদিন ধরে একটি বাড়ি দখল করে ভাড়া না দিয়েই সেখানে বসবাস করছিলেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীরা বিক্ষোভে সামিল হন (Jay Prakash Majumdar)। এরপর সামনে আসে একাধিক অভিযোগ, যার মধ্যে রয়েছে বাড়ি দখল এবং শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়প্রকাশ মজুমদারকে আটক করে।

জয়প্রকাশ মজুমদারের বাড়িতে তালা আটকে বিক্ষোভ প্রতিবেশীদের (Jay Prakash Majumdar)
প্রতিবেশীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ওই সম্পত্তি দখল করা হয়েছিল। ২০১৭ সাল থেকেই ভাড়া না দিয়ে বাড়ি দখল করে থাকতেন তিনি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।

