Bengal cabinet decisions
নবান্নে রাজ্য মন্ত্রিসভার একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক বিষয় সিদ্ধান্ত কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত নিলেন বর্তমান রাজ্য সরকার। সীমান্ত সুরক্ষা মজবুত করা থেকে শুরু করে গরিব মানুষের সস্তায় আহার – একাধিক বিষয় উত্থাপন করলেন রাজ্য মন্ত্রিসভা।
৭টি মূল সিদ্ধান্ত গৃহীত হয়েছে: (Bengal cabinet decisions)
সীমান্ত সুরক্ষায় জোর (Bengal cabinet decisions)
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের বেড়া প্রয়োজন। বিএসএফ এর দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিল রাজ্য সরকার। মোট ৯টি স্পর্শকাতর স্থানে বেড়া নির্মাণের জন্য ৩১.৯৩৫ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের পক্ষ থেকে মালদহ, নদীয়া ও কোচবিহার জেলার সীমান্ত বরাবর এই জমি দেওয়া হচ্ছে।
উত্তর দিনাজপুর সীমান্তে সুরক্ষার জন্য ১২.৭২ একর সরকারি জমি চিরস্থায়ীভাবে বিএসএফকে হস্তান্তর করেছে রাজ্য সরকার। এছাড়া উত্তর-পূর্ব সীমান্ত রেলের সম্প্রসারণ এবং বনসৃজনের উদ্দেশ্যেও জমি হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন অ্যাডভোকেট জেনারেল (Bengal cabinet decisions)
পশ্চিমবঙ্গের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হলেন প্রখ্যাত আইনজীবী শ্রী সুরজিৎ নাথ মিত্র।
মা ক্যান্টিন প্রকল্প (Bengal cabinet decisions)
‘মা ক্যান্টিন’ প্রকল্পটি বড় আকারে কার্যকর হল। আগে রাজ্যের ৩৯০টি স্থানে এই সুবিধা পাওয়া যেত। বর্তমান সরকার এর সাথে আরও ১১০টি নতুন কেন্দ্র সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে মোট ৫০০টি কেন্দ্র থেকে মাত্র ৫ টাকার বিনিময়ে গরিব মানুষের হাতে খাবার তুলে দেওয়া হবে।
ডেইনেজ ব্যবস্থার দুর্যোগে ক্ষতিপূরণ (Bengal cabinet decisions)
নিকাশি নালার দুর্যোগ দফতরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে মান্যতা দিয়ে রাজ্য মন্ত্রিসভা। এখন থেকে ড্রেইনেজ নালা সংক্রান্ত কোনো বড় বিপর্যয় বা ক্ষয়ক্ষতি হলে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ প্রদান করা হবে।

অনগ্রসর শ্রেণীর নতুন পদের অনুমোদন (Bengal cabinet decisions)
রাজ্যের তফশিলি জাতি (SC), উপজাতি (ST) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) সার্বিক উন্নয়ন, আর্থিক কষ্ট দূরীকরণে বড় পদক্ষেপ। উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে নতুন করে ৩৫৪টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে পালিত হবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী (Bengal cabinet decisions)
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে সাড়ম্বরে পালনের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান পরিচালনার জন্য একটি বিশেষ সমিতি গঠন করা হবে, যেখানে মন্ত্রী ও বিধায়ক মিলিয়ে মোট ১০ জন সদস্য থাকবেন। আগামী ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি নির্মাণের জন্য স্থান নির্বাচন ও ভূমি পূজার আয়োজন করা হবে।

সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Bengal cabinet decisions)
চলতি বছর থেকেই সম্পূর্ণ সরকারি মর্যাদায় এবং মহাসমারোহে উদযাপিত হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ জুন তারিখটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রতি বছর এই দিনে রাজ্যজুড়ে সরকারিভাবে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

