Ritabrata Banerjee
Bengal Liberty, ৩ জুন :
বাংলার রাজনীতিতে এক নজিরবিহীন নতুন অধ্যায়ের সূচনা (Ritabrata Banerjee)। তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতেই উঠল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব। বিধানসভার বিরোধী দলনেতার কক্ষের চাবিও তাঁর হাতে তুলে দিলেন স্পিকার রথীন্দ্র বসু। আর সেই মঞ্চ থেকেই ঋতব্রত দাবি করলেন, তৃণমূলের টিকিটে জয়ী হওয়া দুই-তৃতীয়াংশ বিধায়ক এখন তাঁদের সঙ্গেই রয়েছেন। ৫৮ জনের সমর্থনের চিঠি স্পিকারের হাতে জমা দিয়ে তিনি জানান, খুব শীঘ্রই সেই সংখ্যা ৬০ এ পৌঁছবে। একইসঙ্গে বিজেপি সরকারের বিরুদ্ধে ‘গঠনমূলক কিন্তু আপসহীন’ বিরোধিতার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের প্রধান পরামর্শদাতা হওয়ার আবেদনও জানান নবনিযুক্ত বিরোধী দলনেতা (Ritabrata Banerjee)।

চোখে চোখ রেখে লড়াই করার আশ্বাস (Ritabrata Banerjee)
প্রধান বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়া মাত্র চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দিলেন ঋতব্রত। তিনি স্পষ্ট জানালেন, “আজ থেকে বিরোধী দল হিসেবে আমাদের পথ চলা শুরু করলাম। আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে আমরা তার বিরোধিতা বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে করব। তবে শুধু বিরোধিতা করার জন্য বিরোধী হব না। ভাল কিছু হলে সেটির সমর্থনও করব। যাবতীয় সবকিছু নিয়ে আমরা পরিষদীয় বৈঠক করে নিজেদের কর্তব্য স্থির করব।” তাঁর কথায়, “সরকারের চোখে চোখ রেখে লড়াই হবে।” ঋতব্রত আরও বলেন, “‘বাংলার মাটিতে মানুষ রায় দিয়েছেন আমাদের বিরোধী আসনের জন্য। সেটা মেনে নিতে হবে। আমি ‘বস্’ নই। আমি বসিংয়ে বিশ্বাসী নই।” এমনকি সব সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন তিনি। তারপরই সুপ্ত ক্ষোভ প্রকাশ করে বলেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দূর-দূরান্তের সম্পর্ক নেই।


