West Bengal Divas
Bengal Liberty :
২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Divas)। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চলতি বছর থেকেই উদযাপন West Bengal Divas
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে সোজাসুজি ‘না’ করেছিলেন । এর বদলে ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার পালা বদলের পরই ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিলেন বিজেপি সরকার । আজ, নবান্নে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী দিলীপ ঘোষ সিদ্ধান্তটি ব্যক্ত করেন। তিনি জানান,” প্রাক্তন রাজ্য সরকার এতদিন ১লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করত। কিন্তু সেই নিয়মাবলী পরিবর্তন হবে। বর্তমান সরকার ২০ জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

১৯৪৭ সালের ২০ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে অবিভক্ত বাংলার আইনসভায় পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছিল। চলতি বছর থেকে সেই দিনটিকেই সরকারি মর্যাদা দেওয়া হচ্ছে। সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। পাশাপাশি, তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। একটি বিশেষ উদযাপন কমিটি গঠিত হবে। ১০ জন মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মতিথিতে তাঁর নতুন মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজো করা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে আলোচনা সভা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে। তৃণমূল বারবার বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করেছে। তবে সেই দল তৈরি হয়েছিল খোদ এই বাঙালির হাতেই।এবার সেই তকমা ঘোচাতে কিছুটা হলেও উদ্যোগী হয়েছে বিজেপি

