Bengal Liberty:
রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর চেষ্টা করছে সরকার। সেই হিসেবে আগামী বছরের মার্চের মধ্যেই সপ্তম পে কমিশন কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Suvendu Adhikari
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মীদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই লক্ষ্যে সম্প্রতি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সরকার।

সরকারি কর্মীদের আশা বাড়াল রাজ্য সরকার Suvendu Adhikari

ডিএ প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে যে ব্যবধান রয়েছে, তা ধাপে ধাপে কমিয়ে আনা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি বকেয়া ডিএ-ও সময়মতো মিটিয়ে দেওয়া হবে বলে জানান।
সপ্তম পে কমিশন নিয়ে অগ্রগতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ (Terms of Reference) ইতিমধ্যেই তৈরি হয়েছে। তা চূড়ান্ত হলেই দ্রুত কমিশন গঠন করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুনঃ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ব্যয় নিয়ে তদন্তের দাবি নওশাদ সিদ্দিকীর

