Bengal liberty : শিয়ালদহ দক্ষিণ শাখায় নিকাশি নালায় ধস নামায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, নিকাশি নালায় যেখানে ধস নেমেছে, সেটা লুপ লাইন হওয়ায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। এর জেরে ট্রেন চলাচলে বিঘ্ন হবে না বলে ঘোষণা করা হয় রেলের তরফ থেকে। এদিন এই ধসের জেরে রেললাইনের একাংস বসে গিয়েছে জলের পাইপলাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আধিকারিকদের অনুমান।
রবিবার প্রথমে ধস নামে, তারপর সোমবার সেই ধস আরও বৃদ্ধি পায়। যার জেরে নিকাশি নালাটির অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। রেল ও কলকাতা পুরসভার কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে সেই কাজ চলছে জোরকদমে।


