Return of Sheikh Hasina
Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী: প্রিয় দেশবাসী, প্রিয় নেতাকর্মী, প্রিয় ভাই ও বোনেরা,
আজ এক ঐতিহাসিক দিনের দ্বারপ্রান্তে (Return of Sheikh Hasina) আমরা দাঁড়িয়ে আছি।
১৯৮১ সালের ১৭ই মে যেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন, সেদিন তিনি বলেছিলেন— “আমি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে এসেছি।“
আজ ইতিহাসের চাকা আবার ঘুরেছে। আজ আবার সময় এসেছে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনের।

প্রত্যাবর্তনের আসল তাৎপর্য (Return of Sheikh Hasina)
ভাইয়েরা আমার,
এই প্রত্যাবর্তন শুধু একজন নেত্রীর ঘরে ফেরা নয়;
এই প্রত্যাবর্তন হলো গণতন্ত্রের প্রত্যাবর্তন।
এই প্রত্যাবর্তন হলো উন্নয়নের প্রত্যাবর্তন।
এই প্রত্যাবর্তন হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যাবর্তন।

অপশক্তির ষড়যন্ত্র ও জনতার শক্তি (Return of Sheikh Hasina)
যারা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল—তারা ভেবেছিল শেখ হাসিনাকে শেষ করে দিলে বাংলাদেশ আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।
কিন্তু তারা জানে না, শেখ হাসিনা একা নন; তাঁর সাথে আছে কোটি জনতার অদম্য শক্তি।
তৃণমূলের প্রতি দিকনির্দেশনা ও আহ্বান (Return of Sheikh Hasina)
আমি কলমাকান্দা থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে ঢাকা—দেশের প্রতিটি প্রান্তের কর্মী ও সমর্থকদের বলতে চাই:
প্রস্তুত হোন।
সংগঠিত হোন।
শৃঙ্খলা মেনে চলুন।

আগামীর বাংলাদেশ ও আমাদের অঙ্গীকার
নেত্রী আসছেন। তাঁর আগমনে আবার রাজপথ মুখরিত হবে জয় বাংলা স্লোগানে। আবার ঘরে ঘরে জ্বলবে উন্নয়নের আলো। আবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে।
আমরা ভয় পাই না, আমরা রাজপথ ছেড়ে যাইনি।
কারণ আমাদের নেতা শেখ মুজিব,
কারণ আমাদের ভরসা শেখ হাসিনা।
চুড়ান্ত আহ্বান
আসুন, দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনকে এক ঐতিহাসিক বিজয়ে রূপ দিই।
আসুন, একসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।
আরও পড়ুন:

