Pep Guardiola News
Bengal Liberty
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পরই পরবর্তী বড় প্রতিযোগিতা(Pep Guardiola News) উয়েফা ইউরো ২০২৮, আর অবশ্যই বহুল প্রতীক্ষিত ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ।ফুটবল বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদ্যাপনকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ফিফা। এরই মধ্যে ৪৮টি দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজিত হলেও টানা দুই আসরে দেখা যায়নি চারবারের বিশ্বজয়ী ইতালিকে।
১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬—এই চারবার বিশ্বকাপের শিরোপা জিতলেও ২০১৪ সালের পর থেকে বিশ্বকাপের মূল পর্বে আর উঠতে পারেনি আজ্জুরিরা। তবে কি এবার বিশ্বকাপে প্রত্যাবর্তন এবং ২০২৮ সালের ইউরো জয়ের লক্ষ্য নিয়ে ইতালির কোচের দায়িত্বে দেখা যাবে কিংবদন্তি ম্যানেজার পেপ গার্দিওলাকে?

ইতালির কোচের দৌড়ে এগিয়ে পেপ(Pep Guardiola News)
এফসি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো তাবড় তাবড় ক্লাবে কোচিং করানোর পর এবার তাঁর নজর আন্তর্জাতিক ফুটবলের দিকে।সম্প্রতি এসি মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির সঙ্গে তাঁর একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকেই দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। সূত্রের খবর, পেপের পরবর্তী গন্তব্য ইতালি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই বড় কোনো ঘোষণা আসতে পারে বলে জল্পনা চলছে।

জার্মানির কোচের দায়িত্বে য়ুর্গেন ক্লপ(Pep Guardiola News)
অন্যদিকে ইউরোপের আরেক শক্তিশালী দল জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আরেক কিংবদন্তি ম্যানেজার য়ুর্গেন ক্লপ। বিশ্বকাপে চরম ভরাডুবির পরই পদত্যাগ করেছিলেন ইউলিয়ান নাগেলসমান।এরপর একাধিক বৈঠকের পর জার্মানির দায়িত্বে আসছেন য়ুর্গেন ক্লপ।

বড় প্রতিযোগিতায় বারবার ব্যর্থ হওয়া জার্মানি কি এবার ইউরো ২০২৮-এ নজরকাড়া পারফরম্যান্স করতে পারবে? চারবারের বিশ্বজয়ী দলকে ঘিরে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।এর পাশাপাশি ২০৩০ সালের বিশ্বকাপকে পাখির চোখ করেই এগোতে চাইছে ইতালি। পেপের হাত ধরে কি আবারও বিশ্বকাপের মূল পর্বে প্রত্যাবর্তন করতে পারবে আজ্জুরিরা? তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

