Bengaluru Encroachment Drive
Bengal Liberty: বেঙ্গালুরুতে ফুটপাত থেকে জবরদখল হটাতে গিয়ে বড়সড় গোলমালের খবর সামনে এসেছে। শহরের শিবাজিনগর এলাকায় হকার ও দোকানদারদের হটাতে যাওয়া পুরসভার আধিকারিকদের ওপর হঠাৎ চড়াও হয় একদল লোক। এই হামলায় তিনজন সরকারি ইঞ্জিনিয়ার গুরুতর জখম হয়েছেন।

ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ এই ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও খোঁজা হচ্ছে। অন্যদিকে, আহত সরকারি কর্মীদের ওপর এই হামলার তীব্র নিন্দা করেছেন কর্নাটকের মন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি কাজে বাধা দেওয়া বা আইন ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধান অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ‘গুন্ডা আইনে’ মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি। সব মিলিয়ে, ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বেঙ্গালুরু।

