Madan Mitra
Bengal Liberty
পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তলব করল ইডি। আগামী ২৯ জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে একই মামলায় মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করা হয়েছিল (Madan Mitra)। অভিযোগ, কামারহাটি পুরসভায় ১২৫ জনকে ঘুষের বিনিময়ে বেআইনিভাবে চাকরি দিয়েছিলেন। এই মামলার তদন্তে মদনের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। গত জুনে এবং অক্টোবরে একই মামলায় সিবিআইও তল্লাশি চালায়।

এদিকে, আজই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অপরাধী’ ও ‘খুনি’ মন্তব্য করার অভিযোগে মদন মিত্রকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠানো হয়ে। ফলে একদিকে ইডির তলব, অন্যদিকে আইনি নোটিস – দুই দিক থেকেই বর্তমানে চাপে রয়েছেন কামারহাটি বিধায়ক।

