Bengal Liberty:
একুশে জুলাইয়ের মঞ্চেও তৃণমূলের ভেতরের কোন্দল প্রকাশ্যে চলে এল। শহিদ দিবসের মঞ্চে দেখা গেল এক বিরল দৃশ্য। ভাষণকে কেন্দ্র করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, এর পরেই ক্ষোভ প্রকাশ করে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়।

ক্ষোভে মঞ্চ ছাড়লেন সাংসদ Mamata Banerjee
সূত্রের খবর, এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বক্তব্য দীর্ঘায়িত হতে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ইশারায় ভাষণ সংক্ষিপ্ত করার নির্দেশ দেন। বক্তব্য শেষ করে কল্যাণ মঞ্চে ফিরে এলে তাঁকে দ্রুত বক্তব্য শেষ করার কথা বলেন দলনেত্রী। জানা গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়। এরপরই ক্ষোভ প্রকাশ করতে করতে একাই মঞ্চ ছাড়েন সাংসদ।

Mamata Banerjee
ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলে নিজের গুরুত্ব তুলে ধরতেই দীর্ঘ বক্তব্য রাখছিলেন, যা পছন্দ হয়নি নেত্রীর।

আরও পড়ুনঃ ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, মার্চের মধ্যেই চালু হতে পারে সপ্তম পে কমিশন

