Bangal Liberty:
এবার আরও তীব্র হলো রাজ্যের রাজনৈতিক সংঘাত। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, গত ১৯ জুলাই মদন মিত্র তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের একটি লাইভ সম্প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর মন্তব্য করেন।

মানহানিকর মন্তব্যের অভিযোগে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি Abhishek Banerjee
আইনি নোটিশে দাবি করা হয়েছে, ওই মন্তব্যের ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সুনাম, রাজনৈতিক ভাবমূর্তি ও সর্বসাধারণের কাছে তাঁর প্রতি যে বিশ্বাস রয়েছে, তা ক্ষুণ্ন হয়েছে। তাই অবিলম্বে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ও ভিডিও বার্তার মাধ্যমে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১০ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে মদন মিত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Abhishek Banerjee

এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূলের দুই নেতার এই প্রকাশ্য বিরোধ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের। তবে এই বিষয়ে মদন মিত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ শহীদদের টাকা আত্মসাৎ করলেও মমতাই নেত্রী! জানালেন শহীদের পরিবার

