Sidharth Malhotra's Father Demise
Bengal Liberty Desk, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) পরিবারে নেমে এল শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার বাবা সুনীল মালহোত্রা, মার্চেন্ট নেভির প্রাক্তন ক্যাপ্টেন (Retired Merchant Navy Captain)। এই খবর পাওয়া মাত্রই স্ত্রী কিয়ারা আডবাণীকে (Kiara Advani) নিয়ে মুম্বই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিদ্ধার্থ।

ছেলের সাফল্যের নেপথ্যে ছিলেন বড় অনুপ্রেরণা (Sidharth Malhotra’s Father Demise)
বাবার প্রয়াণে ভেঙে পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বারবার সিদ্ধার্থ জানিয়েছেন যে, তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা। পেশায় মার্চেন্ট নেভির ক্যাপ্টেন সুনীল মালহোত্রা তাঁর ছেলের কেরিয়ারের প্রতিটি পদক্ষেপে মানসিক শক্তির উৎস ছিলেন। গত বছর সিদ্ধার্থ ও কিয়ারার রাজকীয় বিয়ের আসরেও তাঁকে হুইলচেয়ারে করে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। অসুস্থতা সত্ত্বেও ছেলের জীবনের বিশেষ দিনে পাশে থাকতে ভোলেননি তিনি।
Rudranil Ghosh: বেকার ভাতা নিয়ে কালচারাল সেলের আহ্বায়ক শ্রী রুদ্রনীল ঘোষের নতুন কবিতা@SuvenduWB @BJP4Bengal @BJP4India @MamataOfficial @AITCofficial #bengalliberty #suvenduadhikari #MamataBanerjee #BJP #bekatbhata pic.twitter.com/wShhUTLSum
— Bengal Liberty (@bengalliberty1) February 18, 2026
একদিকে নতুন অতিথি, অন্যদিকে স্বজন হারানোর বিষাদ (Sidharth Malhotra’s Father Demise)
পরিবারে নতুন অতিথির আগমনের মাঝেই এল শোকের আবহ। গতবছর জুলাই মাসে সিদ্ধার্থ ও কিয়ারার কোল আলো করে এসেছে তাঁদের কন্যাসন্তান। নতুন বাবা-মা হওয়ার আনন্দের মাঝেই এই বিয়োগের ঘটনা মালহোত্রা পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।
আরো পড়ুন: Kasba Case Update: কসবা কান্ডে শ্লীলতাহানির মামলায় গ্রেফতারির পরই জামিন পেল তিন অভিযুক্ত

দিল্লিতে শেষকৃত্যের প্রস্তুতি (Sidharth Malhotra’s Father Demise)
দিল্লির বাড়িতেই শেষকৃত্যের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কিয়ারা ও সিদ্ধার্থ দুজনেই আপাতত তাঁদের সমস্ত পেশাদার কাজ স্থগিত রেখে পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বলিউড (Bollywood) তারকা থেকে শুরু করে অনুগামীরা সকলেই এই কঠিন সময়ে অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
