Kasba Case Update
Bengal Liberty, Kolkata:
খাস শহরের বুকে শ্লীলতাহানির(Kasba Case Update) অভিযোগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের জামিন মঞ্জুর হওয়া নিয়ে ফের আইনশৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

জামিন পেল তিন অভিযুক্ত(Kasba Case Update)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবা থানা এলাকায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার তিনজনকে আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। মঙ্গলবার ধৃতদের Alipore Court-এ পেশ করা হলে বিচারক তিন অভিযুক্তকেই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, যে ধারায় মামলা দায়ের হয়েছে, সেই ক্ষেত্রে গ্রেফতারের আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। তবে এই ঘটনায় সেই নিয়ম পুরোপুরি মানা হয়নি বলেই আদালতের পর্যবেক্ষণ।আদালত সূত্রে জানা গিয়েছে, জামিনের শর্ত হিসেবে অভিযুক্তদের সপ্তাহে তিন বার করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে।প্রসঙ্গত, ওই তরুণী মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে দু’জনের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকলেও বাকি তিন জনকে অজ্ঞাতপরিচয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবং এই তিন জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত।

ঘটনার প্রেক্ষাপট(Kasba Case Update)
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ নিউ বালিগঞ্জ রোড এলাকায় এক তরুণীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয়। শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
Mamata -কে ভবানীপুরে হারাব! চ্যালেঞ্জ শুভেন্দুর | Suvendu Adhikari | Mamata Banerjee | Bengal Liberty #suvenduadhikari #mamatabanerjee #mamatabanerjeenews #tmcvsbjp #westbengalelection2026 pic.twitter.com/gKMorrny6u
— Bengal Liberty (@bengalliberty1) February 17, 2026
এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে এত গুরুতর অভিযোগের পরেও কীভাবে অভিযুক্তরা এত দ্রুত জামিন পেল? আইনগত প্রক্রিয়ার ফাঁক, না তদন্তের ত্রুটি তা নিয়েই এখন জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। নারী নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় দ্রুত আইনি সুবিধা পাওয়া কি বিচার ব্যবস্থার দুর্বলতা তুলে ধরছে? তবে এখন নজর তদন্তের অগ্রগতি এবং বিচার প্রক্রিয়ার দিকে শেষ পর্যন্ত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত হয় কি না, সেটাই দেখার।

