Vijay Rashmika wedding date
Vijay Rashmika wedding date

Vijay Rashmika wedding date: অবশেষে জল্পনায় সিলমোহর! পরিণতির পথে বিজয়-রশ্মিকার প্রেম, দিলেন ‘ বিরোশের’ বিয়ের বার্তা

Bengal liberty, ২৩ ফেব্রুয়ারী :

অনুরাগীদের জন্য খুশির বার্তা দিলেন বিজয় দেবেরাকোন্ডা। সমাজ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অবশেষে জল্পনায় শিলমোহর দিলেন তারকা জুটি! ভক্তদের দেওয়া প্রিয় নাম দিয়েই তাদের নতুন জীবনের পথচলার নাম রাখলেন ‘ The wedding of virosh ‘

 

ডেটিং সময়কাল Vijay Rashmika wedding date

 

২০১৮ তে ‘গীতা গোবিন্দম ‘, ২০১৯ এ ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে একসাথে পথচলা শুরু হয় রশ্মিকা ও বিজয়ের। বিভিন্ন ইভেন্ট এ একসাথে দেখা যেতেই শুরু হয় জল্পনা। কিন্তু কখনই তাদের সম্পর্কের কথা আনেনি। ২০২২ সালে ইন্সটায় দুজনে আলাদা ভাবে মালদ্বীপ ভ্যাকেশন এর ছবি পোস্ট করলেও নেটি জেন দের কাছে স্পষ্ট হয়ে যায় বার্তা। গত বছর ৩ অক্টোবরে হায়দ্রাবাদে খুব গোপনে আংটি বদল সেরেছিলেন এই জুটি।

Vijay Rashmika wedding date
Vijay Rashmika wedding date

তবে শুধু বিয়ে নয়, ভক্তদের ভালোবাসাকে সম্মান জানিয়ে এই বিশেষ দিনটিকে তাঁরা উৎসর্গ করেছেন অনুরাগীদেরই। ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামেই সম্পন্ন হবে তাঁদের বিবাহ অনুষ্ঠান। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসতে চলেছে এই তারকা জুটির বিয়ের আসর।

আরও পড়ুন – ‘জয় মা কালী’ দিয়ে শুরু ‘চিত্ত যেথা ভয়শূন্য…’ দিয়ে শেষ! (PM Narendra Modi’s Letter) ‘সোনার বাংলা’ গড়ার আশায় বাংলার ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি মোদির

বিয়ের দিনক্ষণ ও ভেন্যু Vijay Rashmika wedding date

 

আগামী ২৬ শে ফেব্রুয়ারী রাজস্থানের উদয়পুরে বিয়ে সারবেন বিজয় – রশ্মিকা। আমন্ত্রিত দের মধ্যে থাকবেন ঘনিষ্ট আত্মীয় স্বজন – বন্ধুরা। হায়দ্রাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের সাথে রিসেপশন পার্টির আয়োজন করবেন বলে জানিয়েছেন তারা। তবে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য পরবর্তীতে হায়দরাবাদ এবং মুম্বইয়ে দুটি আলাদা গ্র্যান্ড রিসেপশনের পরিকল্পনা রয়েছে এই দম্পতির।

এর আগে বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখি হতেই তাকে বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, ” গত চার বছর ধরেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে “, খুশির খবরের আশায় তাদের অনুরাগীরা “। অবশেষে বাস্তব হতে চলেছে সেই গুঞ্জন। সাত – পাকে বাধা পড়বেন জুটি।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury