Arijit Singh New Song
Arijit Singh New Song

( arijit singh tweet post )প্লেব্যাক ছাড়ার পর নয়া সিদ্ধান্ত অরিজিতের, পোস্ট নিয়ে শোরগোল নেট পাড়ায়!

Bengal liberty, কলকাতা :

গত ২৭ জানুয়ারি অরিজিতের একটি ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছিলেন, আর কোনো প্লে ব্যাকে তিনি অংশ নেবেন না! এই ঘোষণায় ভেঙে পড়েছিলেন লক্ষ লক্ষ অনুরাগী। কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? বুঝতে পারছিলেন না কেউই। নানা বিতর্কের মাঝে ফের এক মাসের মাথায় ফ্যানদের জন্য বার্তা দিলেন অরিজিৎ(arijit singh tweet post)। ‘আগামী বছর পর্যন্ত তার কণ্ঠ শুনতে পারবেন শ্রোতারা ‘ এমনটাই জানালেন তিনি।

arijit singh tweet post
arijit singh tweet post

ফ্যানদের উদ্দেশ্যে অরিজিতের বার্তা (arijit singh tweet post)

 

সমাজ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিওতে অরিজিতের বাড়িতে দেখা যায় আমির খানকে। ফলে বিভ্রান্ত শ্রোতা ও অনুরাগীরা। X হ্যান্ডেলে লেখেন, “এই বার্তাটি শুধু মাত্র আমার শ্রোতাদের জন্য।যদি আপনি শ্রোতা না হন তাহলে দয়া করে এটি পড়বেন না। আমি আপনাদের সকলকে বলতে চাই যে আমি আপনাদের সকলকে খুব ভালোবাসি।
নতুন কোনো কাজ নিচ্ছি না, পুরনো প্রচুর গান রিলিজ বাকি রয়েছে। অনেক গান এখনো অসম্পূর্ণ রয়ে গিয়েছে, সেগুলো সম্পূর্ণ হলে তবেই মুক্তি পাবে। আগামী বছরেও আমার গান আপনারা শুনতে পাবেন।” গায়কের বার্তা পেয়ে খুশি তার ফ্যানেরা।

শোনা যাচ্ছে,শুধু আমির খান ই নন, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন বাঙালি পরিচালকের ছবিতেও গান গাইবেন তিনি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury