Howrah Shootout Case
Bengal Liberty, Howrah :
হাওড়ার গোলাবাড়ি পিলখানা রোডে প্রকাশ্যে গুলি (Howrah Shootout Case) করে খুনের ঘটনায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে (Golabari Pilkhana Road Incident)। খুনের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন ABP আনন্দর সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী (Journalist Attack in Howrah)। দুষ্কৃতীদের বেধড়ক মারধরে তাঁর নাকের হাড় ভেঙে যায় বলে অভিযোগ (Mayukh Thakur Chakraborty Attack)। বর্তমানে তিনি ILS হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে শ্যুটআউটকাণ্ডে অভিযুক্তদের সঙ্গে স্থানীয় তৃণমূল বিধায়কের সম্পর্ক নিয়ে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে (Harun Khan TMC Link Allegation)। এক্স হ্যান্ডেলে সাংবাদিক আক্রমণের খবর পোস্ট করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৬ (Howrah Shootout Case)
উত্তর হাওড়ার গোলাবাড়ি পিলখানায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ২৭ বছর বয়সি প্রোমোটার শফিক খানকে (Safiq Khan Murder Case)। সেই হারহিম হত্যাকাণ্ডের ঘটনার খবর সংগ্রহ করতে গেলে প্রথমে চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষকে হুমকি দেওয়া হয়। এরপর সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীকে ঘিরে কিল,চড়,ঘুষিতে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রোমোটারের মৃতদেহ নিয়ে পিলখানা মোড় অবরোধ করে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF ও বিশাল পুলিশবাহিনী। পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তের রাজনৈতিক যোগ নিয়ে বিতর্ক, কড়া আক্রমণ শুভেন্দুর (Howrah Shootout Case)
শ্যুটআউটের অন্যতম অভিযুক্ত হারুন খানের সঙ্গে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর একাধিক ভিডিও সামনে এনে রাজনৈতিক চাপ বাড়িয়েছে বিরোধীরা। ওই ভিডিওতে দুজনকে একসঙ্গে বাইকে দেখা যাচ্ছে এবং মিছিলে পাশাপাশি হাঁটার দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও বিধায়কের দাবি, জনপ্রতিনিধির সঙ্গে অনেকেরই ছবি থাকতে পারে। তবে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
নিজের এক্স পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্য সরকারকে নিশানা করেছেন (Suvendu Adhikari Reaction)। তাঁর অভিযোগ, হাওড়ায় প্রকাশ্যে খুনের ঘটনায় অভিযুক্তরা শাসকদলের সক্রিয় কর্মী এবং স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ। একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ বলে উল্লেখ করে তিনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম আক্রান্ত হতে আবার প্রমাণিত হলো – “পশ্চিমবঙ্গে আইনের শাসন নয় শাসকের আইন চলে”।
দুষ্কৃতীদের এনার্জি …
মমতা ব্যানার্জী…হাওড়ার গোলাবাড়ি পিলখানা রোডে প্রকাশ্যে একজনকে গুলি করে খুন করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে রোহিত খান ও হারুন খানকে দেখা যাচ্ছে গুলি চালাতে। তাদের রাজনৈতিক পরিচয় তারা সক্রিয় তৃণমূলের কর্মী। বিধায়ক গৌতম চৌধুরীর একান্ত ঘনিষ্ঠ। ঐ… pic.twitter.com/qIuVwgtJda
— Suvendu Adhikari (@SuvenduWB) February 25, 2026
পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই।অপদার্থ, তোষণবাজ, দুষ্কৃতীরাজের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলবে।”
