Eden Gardens T20 worldcup match
Eden Gardens T20 worldcup match

আবারও অনিশ্চিত ইডেন গার্ডেন্স, সেমিফাইনালের ম্যাচ সরার আশঙ্কা! ( Eden Gardens T20 worldcup match in crisis )

Bengal Liberty Kolkata : 

আবারও অনিশ্চয়তার মেঘ। আবারও কি বঞ্চিত হবে ইডেন? সরে যাবে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ? এই সব প্রশ্নই এখন ক্রিকেটপ্রেমীদের মাথাব্যথার কারণ(Eden Gardens T20 worldcup match)। প্রথমে ঠিক ছিল টি২০ বিশ্বকাপের একটি সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, অন্য সেমিফাইনালটি কলম্বো বা কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।

Eden Gardens T20 worldcup match
Eden Gardens T20 worldcup match

কিন্তু এখন দেখা যাচ্ছে, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা হতে পারে। পাকিস্তান যদি সেমিফাইনালে কোয়ালিফাই করে, তাহলে কলম্বোতে হবে প্রথম সেমিফাইনাল। আর যদি পাকিস্তান কোয়ালিফাই করতে ব্যর্থ হয়, তাহলে ইডেন গার্ডেন্সে ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

কিন্তু এখন জটিলতা আরও বেড়েছে। বলা হচ্ছে, শ্রীলঙ্কাও যদি কোয়ালিফাই করে, তাহলেও সেমিফাইনাল ম্যাচটি কলম্বোতেই হবে। যেহেতু শ্রীলঙ্কা ও ভারত দুটি দলই একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করছে, তাই আয়োজক দেশ সেমিফাইনালে উঠলে সেই দেশেই ম্যাচ আয়োজন করা হবে।
ফাইনাল নিয়েও প্রশ্ন উঠছে। যদি শ্রীলঙ্কা ফাইনালে কোয়ালিফাই করে, তাহলে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে ম্যাচ সরানো হবে? নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হবে, নাকি সূচিতে পরিবর্তন আসবে— সেটাই এখন বড় প্রশ্ন।

কেন বারবার বঞ্চিত ইডেন? Eden Gardens T20 worldcup match

২০১৬ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালের পর ইডেনে আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালও ইডেনেই অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আইপিএলের কোয়ালিফায়ার ১ ও ফাইনালও ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচ ইডেন থেকে সরিয়ে আহমেদাবাদে অনুষ্ঠিত হয়।আইসিসির একটি মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে যে দল সেমিফাইনালে উঠবে, সেই ম্যাচ কলম্বোতে হবে। আর যদি শ্রীলঙ্কা ও পাকিস্তান ছাড়া অন্য যেকোনো দল সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ ইডেন গার্ডেন্স, কলকাতায় অনুষ্ঠিত হবে।

Eden Gardens T20 worldcup match
Eden Gardens T20 worldcup match

এমনিতেই ভারত সেমিফাইনালে উঠবে কি না, তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ইডেন গার্ডেন্স, কলকাতায় হবে। বৃহস্পতিবারের ম্যাচের পর পরিষ্কার হয়ে যাবে ভারতের সেমি ফাইনালে দরজা খুলবে কি না

এখন দেখার বিষয়— সেমিফাইনালের ম্যাচ কোথায় খেলা হবে এবং কোন চারটি দল শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠবে আর কি ভাগে আছে ইডেন এর কপালে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury