WB political controversy
Bengal Liberty, Kolkata :
পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও নতুন বিতর্ক উসকে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari controversy)। নিজের এক্স হ্যান্ডেলে (Suvendu Adhikari’s X post) একটি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, রাজ্যের শাসকদল তৃণমূল দীর্ঘদিন ধরেই নারীদের সম্মান ও নিরাপত্তা নিয়ে দ্বিচারিতা করছে। সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে শাসক দলকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। “বাহঃ রে তৃণমূল বাহঃ” দিয়ে কটাক্ষ করে, “নির্লজ্জ সরকারকে ঝাঁটিয়ে বিদায় দিন” বলে শেষ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা। যেখানে একজন শাসক দলের বিধায়ককে দলের মহিলা কর্মীর দিকে অশ্লীল অঙ্গ ভঙ্গি করতে দেখা গেছে (Suvendu Adhikari’s X post)।

শুভেন্দু অধিকারীর মন্তব্য (Suvendu Adhikari controversy)
শুভেন্দু অধিকারীর দাবি, সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে দলের নেতাদের বিতর্কিত মন্তব্য, সব মিলিয়ে একটি উদ্বেগজনক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। তাঁর পোস্টে আরও উল্লেখ করেছেন রাষ্ট্রপতিকে ঘিরে এক তৃণমূল মন্ত্রীর মন্তব্য, বোলপুর থানার আইসির পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং কসবা লকলেজ সংক্রান্ত বিতর্কের কথাও। তারপরই তিনি নিন্দা প্রকাশ করে বলেন, “লিস্ট লম্বা হবে সব তথ্য দিতে গেলে।”

সাম্প্রতিক ভিডিও ঘিরে কটাক্ষ বিরোধী দলনেতার (Suvendu Adhikari controversy)
একাধিক ঘটনার কথা মনে করিয়ে সাম্প্রতিক একটি ভিডিও তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। তাঁর দাবি, উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় শাসকদলের বিধায়ক নারায়ণ গোস্বামী দলের এক মহিলা কর্মীর উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
বাহঃ রে তৃণমূল বাহঃ
মহিলাদের প্রতি তৃণমূলের আচরণ চিরাচরিত – তা সন্দেশখালিতে তৃণমূলের নেতা দ্বারা অত্যাচারিত মা বোন হোক বা তৃণমূলের মন্ত্রী দ্বারা রাষ্ট্রপতির অপমান বা বোলপুর থানার আইসি-র স্ত্রী ও মা-কে জড়িয়ে অশ্লীল ও অশোভনীয় মন্তব্য, কিংবা কসবা ল’কলেজে তৃণমূল নেতার কীর্তি… pic.twitter.com/BWbopiqjiW
— Suvendu Adhikari (@SuvenduWB) February 25, 2026
বিরোধী শিবিরের বক্তব্য, এই ঘটনাগুলি বিচ্ছিন্ন নয়, বরং শাসকদলের ভেতরের সংস্কৃতির প্রতিফলন। শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে “এই ধরনের মানসিকতার রাজনীতিকে প্রত্যাখ্যান করা জরুরি।” তাঁর মতে, একটি সুস্থ সমাজ ও নিরাপদ পরিবেশ গড়তে মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।
তারপরই তিনি নারীদের গর্জে ওঠার আহ্বান জানিয়ে বলেন, “আমি পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো আগামীদিনে এই চরিত্রহীন মানুষদের বর্জন করতে এগিয়ে আসুন। একটা সুস্থ সমাজ গড়ে তুলতে এই নির্লজ্জ সরকারকে ঝাঁটিয়ে বিদায় দিন।”
