Suvendu Adhikari HC Orders
Suvendu Adhikari HC Orders

Suvendu Adhikari security issue: বিক্ষোভে জুতো নিক্ষেপের অভিযোগের পর নিরাপত্তার প্রশ্নে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Bengal Liberty, Kolkata:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari security issue) নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে। নির্বাচন কমিশনের দফতরের সামনে (Election Commission) বিক্ষোভ, বিরোধী দলনেতাকে জুতো দেখানোর অভিযোগ (Shoe-throwing allegation) এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগকে (Police inaction allegation) কেন্দ্র করে কলকাতা হাই কোর্টের (Calcutta High court) দ্বারস্থ বিরোধী দলনেতা। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে (Suvendu Adhikari security issue)।

Suvendu Adhikari security issue
Suvendu Adhikari security issue

 

নির্বাচন কমিশনের দফতরের সামনে উত্তেজনা, জুতো ছোড়ার অভিযোগ (Suvendu Adhikari security issue)

মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আচমকাই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূলপন্থী বুথ লেভেল অফিসারদের (BLO) সংগঠন ‘বিএলও ঐক্য মঞ্চ’-এর সদস্যরা বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ দেখান (BJP Vs TMC)। সেই সময় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীও কড়া প্রতিক্রিয়া দেন। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, সব ঘটনার ছবি তোলা হচ্ছে এবং ভবিষ্যতে এর জবাব দেওয়া হবে পাশাপাশি তিনি বলেন, ” মে মাসে উল্টো করে ঝোলানো হবে।”

Suvendu Adhikari security issue
Suvendu Adhikari security issue

 

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা শুভেন্দুর (Suvendu Adhikari security issue)

এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীরর আইনজীবী বুধবার ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। অভিযোগ করা হয়, আগে থেকেই আদালত পুলিশকে বিরোধী দলনেতার নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে বলেছিল। কিন্তু বাস্তবে বিক্ষোভের সময় পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা দায়েরের অনুমতি দেয় বেঞ্চ।

Suvendu Adhikari security issue
Suvendu Adhikari security issue

 

নির্বাচন কমিশনে বিজেপির চিঠি, কঠোর তদন্তের দাবি (Suvendu Adhikari security issue)

ঘটনার পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির সঙ্গে ঘটনার কিছু ভিডিও ফুটেজও জমা দেওয়া হয়েছে। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, কীভাবে নিজেদের বুথ লেভেল অফিসার পরিচয় দেওয়া একটি বড় দল প্রবেশদ্বারের সামনে জড়ো হতে পারল এবং পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হল না। বিজেপির অভিযোগ, ওই জনতা জুতো ছোড়ার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে, এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা কঠোরভাবে তদন্ত করতে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে।

 

উল্লেখযোগ্যভাবে, বিরোধী দলনেতা ও বিজেপি নেতাদের কর্মসূচিতে তৃণমূল কর্মী-সমর্থকদের কাছাকাছি আসা আটকানোর দাবিতে আগে থেকেই প্রধান বিচারপতির বেঞ্চে একটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে। তার মধ্যেই আবার নতুন করে বিরোধী দলনেতার নিরাপত্তার প্রশ্নে মামলা হওয়ায় রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

Suvendu Adhikari warning statement: নির্বাচন কমিশনের সামনে বিরোধী দলনেতার সামনে জুতো-বিক্ষোভ, শুভেন্দুর পাল্টা হুঁশিয়ারি- “মে মাসে উল্টো করে ঝোলানো হবে”

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury