SIR Final Electoral Roll 2026
Bengal Liberty Desk, ২৮ ফেব্রুয়ারি, কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর অবশেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হল চূড়ান্ত ভোটার তালিকা। সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী যোগ-বিয়োগের পুরো হিসেব তুলে ধরেন। তালিকা প্রকাশের পর রাজ্যের মোট ভোটার সংখ্যা, বাদ পড়া নাম, নতুন ভোটার এবং বিচারাধীন ভোটারদের পরিসংখ্যান সামনে আনল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (SIR Final Electoral Roll 2026)।
রাজ্যে মোট ভোটার কত (SIR Final Electoral Roll 2026)?
চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যে মোট যোগ্য ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৬১ লক্ষ ৯৯ হাজার ৩৯১ জন, মহিলা ভোটার ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৮৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪০২ জন।
বাদ পড়া ও নতুন নাম সংযোজনের পরিসংখ্যান (SIR Final Electoral Roll 2026)

আজ, শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকার পরিসংখ্যান অনুযায়ী, ফর্ম ৭ এর ভিত্তিতে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটার। অন্যদিকে ফর্ম ৬ ও ৬A এর মাধ্যমে নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। এছাড়া ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। এগুলির পাশাপাশি তথ্যের অসংগতি বা নথি যাচাই বাকি থাকায় এখনও বিবেচনাধীন অবস্থায় রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৩৭৫ জন ভোটার।
SIR প্রক্রিয়ার শুরু থেকে চূড়ান্ত তালিকার পরিসংখ্যান (SIR Final Electoral Roll 2026)

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছিল ২০২৫ সালের ২৭ অক্টোবর। সেদিনের তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। পরবর্তী পর্যায়ে খসড়া তালিকা প্রকাশের সময় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম বাদ পড়েছিল। শেষ পর্যন্ত ২৮ ফেব্রুয়ারি, শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকা প্রকাশ করলে চূড়ান্ত হিসেব অনুযায়ী, অতিরিক্ত আরও ৫ লক্ষের বেশি নাম বাদ পড়ায় বাদের তালিকায় আছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫৩ জন ভোটার। অর্থাৎ রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তবে এখানেই প্রক্রিয়া শেষ নয়। কমিশনের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে পরবর্তীতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন (SIR Final Electoral Roll 2026)-
WB SIR Final Voter List 2026: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই বড় চমক! উত্তর থেকে দক্ষিণ কোথায় বাদ কত নাম?
Mamata Bhowanipore Voter List 2026: মমতার গড়ে ভোটার তালিকায় বড় ছাঁটাই! ভবানীপুরে ৪৭ হাজারের বেশি বাদ, শুভেন্দুর নন্দীগ্রামে বাদের অঙ্ক কত?
SIR প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, কমিশনের স্বীকারোক্তি (SIR Final Electoral Roll 2026)

SIR প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিল। তালিকা প্রকাশের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করেন যে এই বিশাল প্রক্রিয়ায় কিছু ভুলভ্রান্তি হয়েছে। তবে তাঁর দাবি, এত বড় প্রক্রিয়ার তুলনায় সেই ভুল খুবই সামান্য এবং যেখানে যেখানে সমস্যা হয়েছে, সেখানে কমিশন পদক্ষেপ করেছে। তিনি আরও জানান, শনিবার বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ ঘোষণা করা হয় যে বিকেল সাড়ে ৫টা থেকেই ওয়েবসাইটে বিধানসভা ও বুথভিত্তিক তালিকা দেখা যাবে।
