Iran school missile attack 2026
Bengal liberty, Kolkata:
পশ্চিম এশিয়ায় হঠাৎ করে তীব্র হয়ে ওঠা সামরিক উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে ইরানের শিক্ষার্থীদের(Iran school missile attack 2026) উপরও। সাম্প্রতিক হামলার ঘটনায় বাদ যাচ্ছে না স্কুল এবং পড়ুয়ারাও। শিক্ষা ব্যবস্থা কার্যত প্রশ্ন চিহ্নের মুখে। সাম্প্রতিক ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩। নিহতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গেছে। হামলার পর ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, পাশাপাশি দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বক্তব্যে ভিন্ন সুর। তবে দাবি প্রতিদাবির মধ্যেই অনিশ্চয়তায় ইরানে শিক্ষার মান ও পড়ুয়াদের ভবিষ্যত।

মিনাবের স্কুলে ধ্বংসস্তূপ, বাড়ছে নিহতের সংখ্যা (Iran school missile attack 2026)
ইরানের মিনাব শহরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ঘাঁটির কাছেই ছিল ওই মেয়েদের প্রাথমিক স্কুলটি। শনিবার যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় স্কুলটিও ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয় সূত্রে দাবি। বিস্ফোরণে স্কুলের একটি বড় অংশ ভেঙে পড়ে।
ঘটনার পর প্রথমে বহু ছাত্রী সহ প্রায় ৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যায় এবং পরে তা বেড়ে ১৫৩ তে দাঁড়ায়। আহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে।

ভবিষ্যৎ মিলে যাচ্ছে। আবারও মহাযুদ্ধের পথে বিশ্ব। Bengal Liberty। Iran Israel War। Baba Vanga
👉 https://t.co/9Rp228wzlq#iranisrael #iranisraelconflict #ThirdWorldWar #worldwar3 #BengalLiberty pic.twitter.com/J4zIDIiGAt— Bengal Liberty (@bengalliberty1) March 3, 2026
দায় নিয়ে বিভ্রান্তি (Iran school missile attack 2026)
ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স। তিনি জানান, এমন একটি ঘটনার কথা তারা শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, সাধারণ নাগরিকদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে সব ধরনের সতর্কতা নেওয়া হবে। অন্যদিকে, ইজরায়েলি সেনার মুখপাত্র নাদভ শোশানি দাবি করেছেন, কোনও স্কুল চত্বরে ইজ়রায়েলি বা মার্কিন বাহিনীর হামলার বিষয়ে তাঁর জানা নেই। অপরদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিক অভিযানে ইরানের ৪৮ জন নেতা নিহত হয়েছেন। তবে সূত্রের তথ্য অনুযায়ী, আকাশপথে চালানো হামলায় অন্তত ২০১ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় এখনও পর্যন্ত অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন :
Dalal Street crash today: ইরানে যুদ্ধের কারণে, ভারতে ধস—বাজার খুলতেই উধাও ১২ লক্ষ কোটি! আর কী কী কারণ?
