Nitish Kumar Rajya Sabha Nomination
Bengal Liberty Desk, ৪ মার্চ: বিহারের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত। গত দুই দশকেরও বেশি সময় ধরে বিহারের মসনদে থাকা নীতীশ কুমার এবার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভার সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতে ফিরতে পারেন বলে তীব্র জল্পনা শুরু হয়েছে। আজ, বুধবার হোলির দিন থেকেই পটনার রাজনৈতিক অলিন্দে এই খবর নিয়ে তোলপাড় শুরু হয়েছে (Nitish Kumar Rajya Sabha Nomination)।
রাজ্যসভায় মনোনয়ন ও নেতৃত্বের পরিবর্তন (Nitish Kumar Rajya Sabha Nomination)-

সূত্রের খবর, আগামীকাল, বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। যদি তিনি সংসদের উচ্চকক্ষে যান, তবে স্বাভাবিকভাবেই তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে। জল্পনা সত্য হলে, বিহারে এই প্রথম বিজেপির কোনও নেতা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। পাশাপাশি, নীতীশ-পুত্র নিশান্ত কুমারের (Nitish Kumar Rajya Sabha Nomination) সক্রিয় রাজনীতিতে অভিষেক এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম নিয়েও চর্চা তুঙ্গে।
আরও পড়ুন (Nitish Kumar Rajya Sabha Nomination)-
বিহারে এনডিএর জয়ের কারণ (Bihar election result)
এক দশকে ৮০ শতাংশ অপরাধমূলক ঘটনা বেড়েছে বিহারে, নির্বাচনী অবহে প্রশ্নের মুখে নীতীশ কুমারের সরকার (bihar crime rate increase)
বৈঠক ও রাজনৈতিক সমীকরণ (Nitish Kumar Rajya Sabha Nomination)-
বুধবার বিকেলে নীতীশ কুমারের বাসভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। যদিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই খবরকে ‘হোলির রসিকতা’ বলে উড়িয়ে দিয়েছেন, তবে জেডিইউ-এর অন্দরে প্রস্তুতির খবর অন্য ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে (মাঝে ৯ মাস বাদে) লাগাতার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন নীতীশ কুমার। এখন দেখার, আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে বিহারের রাজনীতিতে নতুন কোনও অধ্যায় শুরু হয় কি না।
