CV Ananda Bose Resigns
Bengal Liberty Desk, ৫ মার্চ, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নয়া মোড়। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবন ও দিল্লি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তিনি বর্তমানে দিল্লি রয়েছেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতিকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন। তাঁর এই হঠাৎ পদত্যাগের কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র জল্পনা (CV Ananda Bose Resigns)।
দিল্লিতে বসে ইস্তফা ও রাজনৈতিক প্রেক্ষাপট (CV Ananda Bose Resigns)
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। দীর্ঘ সাড়ে তিন বছরের কার্যকালে রাজ্য সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও মধুর, আবার কখনও অত্যন্ত তিক্ত থেকেছে। বিশেষ করে উপাচার্য নিয়োগ এবং বিল পাশ করানো নিয়ে নবান্নের সঙ্গে তাঁর সংঘাত বারবার শিরোনামে এসেছে। যদিও ঠিক কী কারণে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সিভি আনন্দ বোস, তা এখনও আনুষ্ঠানিকভাবে খোলসা করা হয়নি।
আরও পড়ুন (CV Ananda Bose Resigns)-
বাজেটের আগে রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণ ঘিরে বিতর্ক, (WB Governor Assembly Speech) SIR আলোচনায় অনুমতি মিলল না বিধানসভায়!
রাজ্যপালের ভাষণ-SIR-অনুপ্রবেশ-DA রায় নিয়ে উত্তাল বিধানসভা, (Suvendu Adhikari- Shankar Ghosh WB Assembly Speech) রাজ্যকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু-শঙ্কর
পরবর্তী পদক্ষেপে দিল্লির নজর (CV Ananda Bose Resigns)
রাজ্যপালের ইস্তফার পর এখন প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন? নিয়ম অনুযায়ী, নতুন রাজ্যপাল নিয়োগ না হওয়া পর্যন্ত কোনও প্রতিবেশী রাজ্যের রাজ্যপালকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। বিধানসভা ভোটের আগে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে কাকে বসানো হয়, সেদিকেই তাকিয়ে যখন রাজ্যের রাজনৈতিক দলগুলি তখন সূত্রের খবর, সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ এবং তাঁর অব্যবহিত পরেই নতুন রাজ্যপাল হিসেবে উঠে এসেছে তামিলনাড়ুর রাজ্যপাল আর. এন. রবি-র নাম। তিনিই অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন বাংলায় বলে জানা গিয়েছে (CV Ananda Bose Resigns)।
