Tollywood
Tollywood

Tollywood: রাজভবনে টলিউড, রাজ্যপালের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ

Bengal Liberty

পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যোগ দেবেন বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক বিশিষ্ট তারকা (Tollywood)। টলিউডের প্রথম সারির অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের সমাবেশ হতে চলেছে রাজভবন। মঙ্গলবার সকাল ১১টায় প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হবে এই বৈঠক। এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই টলিউড মহলে উৎসাহের সঞ্চার হয়েছে।

Tollywood
Tollywood

রাজভবনে টলিউডের তারকাদের সমাবেশ Tollywood

এই প্রতিনিধি দলে থাকছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন অভিনেতা-পরিচালক রুদ্রনীল ঘোষ, প্রযোজক মহেন্দ্র সোনি, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী-সহ বাংলা চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট মুখ। জানা গিয়েছে, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ।

Advertisement
Advertisement

রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলা চলচ্চিত্র, সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পের নানা দিক নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও বৈঠকের নির্দিষ্ট কোনও এজেন্ডা প্রকাশ করা হয়নি।

Advertisement
Advertisement

এই উদ্যোগের আয়োজক প্রভা খৈতান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই সাহিত্য, শিল্প, সংস্কৃতি, নারী ক্ষমতায়ন এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি করাই সংস্থার অন্যতম উদ্দেশ্য। বাংলা চলচ্চিত্র শিল্পে বর্তমানে নতুন প্রজন্মের সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের বিস্তার, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক চলচ্চিত্রের প্রসার নিয়ে নানা আলোচনা চলছে।

আগামীকালের এই বৈঠক থেকে কোনও নীতিগত বা প্রশাসনিক ঘোষণা আসার সম্ভাবনা নেই। তবে টলিউডের এতগুলো প্রভাবশালী ব্যক্তিত্বকে এক মঞ্চে দেখা, বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটি উল্লেখযোগ্য মুহূর্ত হতে চলেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury