Tollywood Federation
Tollywood Federation

Tollywood Federation: ঘোষণা হলো ফেডারেশন ও গিল্ডের নির্বাচনের দিন, খুশির হাওয়া টলিউডে

Bengal Liberty: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নির্বাচন প্রক্রিয়ার দিন ঘোষণা করা হল। বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর দিকনির্দেশনা এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩১শে অক্টোবর ও পহেলা নভেম্বর প্রথমে ‘গিল্ড’ ও ‘ফেডারেশন’-এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর একে একে প্রযোজকদের সংগঠন ‘ইম্পা’-র নির্বাচন সম্পন্ন হবে।

Advertisement
Advertisement

এদিন এই বিশেষ ঘোষণা উপলক্ষে ইন্ডাস্ট্রির বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান, পরিচালক ও প্রযোজকরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এই পদক্ষেপে স্বস্তির বাতাস বইছে শিল্পী মহলে। কড়া বার্তা দিয়ে মিঠুন চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অতীতের সমস্ত অরাজকতা ও নোংরামো ঝেড়ে ফেলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে আর কেউ কলুষিত বা অপরিচ্ছন্ন করতে পারবে না। ইন্ডাস্ট্রির সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।

Advertisement
Advertisement

এই সমগ্র আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. সৌমিত্র মোহন মহাশয়। এই বিষয়ে নিজের এক বিবৃতিতে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরে দীর্ঘদিনের জট কাটিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হওয়ায় খুশি যুক্ত কলাকুশলীরা।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/17/congress-delegation/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury