Para Teachers Protest at Mamata Dharna
Bengal Liberty Desk, ৬ মার্চ, কলকাতা: বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি আছড়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চের দোরগোড়ায়। আজ, শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা অবস্থানে বসেছেন, সেখানেই হঠাত্ প্ল্যাকার্ড হাতে ঢুকে পড়েন বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক (Para Teachers Protest at Mamata Dharna)।
ধরনা মঞ্চের সামনে উত্তেজনা (Para Teachers Protest at Mamata Dharna)!

এদিন বিকেলে যখন ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তখনই একদল পার্শ্ব শিক্ষক ব্যারিকেড টপকে মঞ্চের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের হাতে ছিল বেতন বৃদ্ধির দাবিসম্বলিত প্ল্যাকার্ড। মঞ্চ থেকে তা দেখেই বেজায় চটলেন মুখ্যমন্ত্রী। বিশৃঙ্খলা দেখে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখানে রাজনীতি করবেন না। অন্য জায়গায় গিয়ে করুন।” একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়ে মমতা বলেন, “এদের অন্যত্র নিয়ে গিয়ে রেখে আসুন।”
পুলিশি তৎপরতা (Para Teachers Protest at Mamata Dharna)!
মুখ্যমন্ত্রীর নির্দেশে পেয়েই পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত সক্রিয় হয় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। আন্দোলনকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন (Para Teachers Protest at Mamata Dharna)-
Mamata Banerjee Dharna at Dharmatala: উন্নয়নের ‘পরিবর্তন যাত্রা’র জোয়ারে চাপে তৃণমূল? ধর্মতলায় মমতার ধর্নায় ভোগান্তিতে সাধারণ মানুষ!
Mamata Banerjee Dharna: রাজপথে আবারও সেই চেনা মেজাজ, ছাব্বিশের ভোটের আগে মমতার ‘মাস্টারস্ট্রোক’?
শহরের যান চলাচল ব্যাহত (Para Teachers Protest at Mamata Dharna)!
ধর্মতলার এই নজিরবিহীন বিক্ষোভের জেরে রেড রোড এবং জওহরলাল নেহেরু রোড চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ধরনা মঞ্চের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
