Mamata Banerjee Dharna at Dharmatala
Bengal Liberty Desk, ৬ মার্চ, কলকাতা: ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি যখন পরিবর্তন যাত্রায় ব্যস্ত তখন ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলায় মেট্রো চ্যানেলে মঞ্চে উপস্থিত তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। রাজ্যে যখন বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক চাল চাললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ধর্না মঞ্চ বাঁধলেন তৃণমূল সুপ্রিমো। এদিন মেট্রো চ্যানেলে তৃণমূলের এই কর্মসূচিকে ঘিরে মধ্য কলকাতায় চরম যানজটের সৃষ্টি হয়, যার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় সাধারণ অফিসযাত্রী ও পথচারীদের (Mamata Banerjee Dharna at Dharmatala)।
বিজেপির জনপ্রিয়তা কি আতঙ্ক তৈরি করল সবুজ শিবিরের (Mamata Banerjee Dharna at Dharmatala)?

বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত তৃণমূল? প্রশ্ন উঠছে কারণ, মুখ্যমন্ত্রী ভোটার তালিকা বা এসআইআর (SIR) ইস্যুকে হাতিয়ার করে নজর ঘোরানোর চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। ধর্না মঞ্চ থেকে বরাবরের মতো নির্বাচন কমিশনকে ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ শানান মমতা। এমনকি, সুপ্রিম কোর্টে নিজের সওয়াল বিফলে যাওয়ার পর এবার রাজপথে ‘মৃত ভোটার’ হাজির করে জনযোগের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তা বলাই বাহুল্য।
বিজেপির পাল্টা তোপ (Mamata Banerjee Dharna at Dharmatala)

বিজেপি নেতৃত্বের দাবি, যখন সারা রাজ্য পরিবর্তনের ডাক দিচ্ছে, তখন মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ ফেলে রাস্তার ধারে বসে সময় নষ্ট করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের (Mamata Banerjee Dharna at Dharmatala)।
আরও পড়ুন (Mamata Banerjee Dharna at Dharmatala)-
Mamata on CV Ananda Bose Resigns: রাজ্যপাল ইস্তফা দিতেই সংঘাত চরমে, কেন্দ্রের ‘একতরফা’ সিদ্ধান্তে ক্ষুব্ধ মমতা!
Mamata Banerjee Dharna: রাজপথে আবারও সেই চেনা মেজাজ, ছাব্বিশের ভোটের আগে মমতার ‘মাস্টারস্ট্রোক’?

এদিন বিকেল ৪টে থেকে সভায় বক্তৃতা শুরুর আগে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিয়ে গান গাইয়ে ধর্না মঞ্চকে কার্যত সাংস্কৃতিক জলসায় পরিণত করা হয় বলে তোপ দেগেছে বিজেপি। সাধারণ মানুষের প্রশ্ন, রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো সমাধান না করে কেন বারবার ধর্নার রাজনীতিকেই ঢাল করছেন মুখ্যমন্ত্রী? তবে কি ২০ বছর আগের সেই লড়াকু মেজাজ ফিরিয়ে এনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে চাইছেন তিনি আজও ‘বাংলার মেয়ে’ এবং রাজপথের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী? নির্বাচনের মুখে এই ধরনের ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল (Mamata Banerjee Dharna at Dharmatala)।
