Karnataka social media ban for children
Bengal Liberty , কলকাতা :
শিশুদের জন্য সমাজ মাধ্যমে কড়া ঘোষণা জারি করলেন কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার(Karnataka social media ban for children)। সমাজ মাধ্যম ব্যবহারে বাধা নেই কোনো বয়সেরই তবে শিশুদের ভবিষ্যত মাথায় রেখে কড়া পদক্ষেপ নিলেন কর্ণাটক সরকার। ১৬ বছরের কম বয়সী কোনো শিশুই ব্যবহার করতে পারবে না সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে ব্যবহারে নিষিদ্ধ আইন জারি করা হলো অন্ধ্রপ্রদেশের পর কর্নাটকে।
বর্তমানে চলার পথের নিত্যসঙ্গী সোশ্যাল মিডিয়া। যুগ পরিবর্তনের সঙ্গে শিশুরাও পড়াশুনা খেলাধুলার চাইতে বেশি সমাজমাধমে মনোনিবেশে করছে। ফলে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে তাদের ওপর। স্মার্টফোনের প্রতি আসক্তি বন্ধ করতেই এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন কর্ণাটক সরকার। আজ, শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এমন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কেন এমন কঠোর সিদ্ধান্ত? Karnataka social media ban for children
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বাজেট বক্তৃতায় স্পষ্ট জানান, অতিরিক্ত স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কিশোর-কিশোরীদের পড়াশোনায় মনোযোগ কমছে। মনোবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর ফলে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী ও ক্ষতিকারক প্রভাব পড়ছে। এই আসক্তি মোকাবিলা করতেই অস্ট্রেলিয়া এবং বেশ কিছু ইউরোপীয় দেশের ধাঁচে এই কঠোর নিয়ম জারির পথে হাঁটল কর্ণাটক সরকার।
সিদ্দারামাইয়া শুক্রবার বাজেট পেশ করার পর বলেছেন, ‘‘শিশুদের উপর অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিরূপ প্রভাব ঠেকাতে ১৬ বছরের কমবয়সি শিশুদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।’’
প্রশাসনিক তৎপরতা Karnataka social media ban for children
এই সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে কিশোরদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশ ফেরাতে মোবাইল ও সমাজমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে বিশদ আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “১৬ বছরের কম বয়সিদের জন্য এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজমাধ্যমের কুপ্রভাব থেকে তাদের রক্ষা করা।”
অন্ধ্রপ্রদেশের পদক্ষেপ Karnataka social media ban for children
কর্ণাটকের আগেই অন্ধ্রপ্রদেশ সরকার এই বিষয়ে অত্যন্ত তৎপরতা দেখিয়েছে। গত ২৮ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রী নারা লোকেশ অন্যান্য মন্ত্রীবর্গের সঙ্গে এই বিষয়ের সুবিধা-অসুবিধা নিয়ে বিশেষ বৈঠক করেন। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের এই পদক্ষেপ ভারতের অন্যান্য রাজ্যগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই পদক্ষেপের গুরুত্ব Karnataka social media ban for children
১৬ বছরের কমবয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ – অন্ধ্রপ্রদেশ ও গোয়ার পর কর্ণাটক সরকার এমন সিদ্ধান্ত নিলেন। রাজ্যের শিশুদের ভবিষ্যত মাথায় রেখে, শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যের প্রভাব চিন্তা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই সমাজ মাধ্যমগুলি সাময়িক আনন্দদায়ক হলেও বাচ্চাদের পড়াশোনায় অনীহা, স্মার্টফোনের প্রতি প্রবল আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে ভারতের কোনও রাজ্যেই সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের বাধা নেই। প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর আদলে এই নিয়ম কার্যকর হবে।
বর্তমান জেনারেশন যেখানে স্মার্টফোন ছাড়া চলতে পারে না, পড়াশোনা বাদ দিয়ে ক্রমাগতই সমাজ মাধ্যমের প্রতি আসক্তির কারণে পিছিয়ে পড়ছে শিক্ষাব্যবস্থা। ক্ষতি হচ্ছে ভবিষ্যত প্রজন্মের। তাই শিশুদের ভবিষ্যত নিয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও এমন যোগ্য সিদ্ধান্ত নেওয়ার – রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বলে মনে করেছেন অনেকেই।
