Dharmendra Pradhan
Bengal Liberty : NEET প্রশ্নফাঁস বিতর্কে ফের মুখোমুখি কেন্দ্র ও বিরোধী শিবির (Dharmendra Pradhan)। এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর অভিযোগ, ছাত্রদের ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সরকারের দাবি, NEET ইস্যুতে সংসদে বিস্তারিত আলোচনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু বিরোধীরা আলোচনার বদলে আন্দোলন ও বিক্ষোভের পথ বেছে নিয়ে বাদল অধিবেশনকে অচল করার চেষ্টা করেছে। এই আবহেই মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

শিক্ষামন্ত্রীর কড়া বার্তা (Dharmendra Pradhan)
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন, “রাহুল গান্ধী ও কংগ্রেস নির্লজ্জভাবে ছাত্রছাত্রীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।” তাঁর দাবি, সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্না দিয়ে সাধারণ মানুষের অসুবিধা করা হয়েছে এবং নিরাপত্তা প্রোটোকলও উপেক্ষা করা হয়েছে।” সরকারের পক্ষ থেকে NEET-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রস্তুতি থাকলেও, কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটককেই বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ধর্মেন্দ্র প্রধানের কথায়, “আমাদের সরকার NEET নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনায় ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “দেশের ছাত্রছাত্রীরা রাজনৈতিক প্রচারের হাতিয়ার নয়। তারা বিশৃঙ্খলার বদলে সমাধান, স্লোগানের বদলে জবাবদিহি এবং নিশ্চিত ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে।”
LoP Shri @RahulGandhi and @INCIndia continue to shamelessly exploit students as political tools to manufacture disruption during the Monsoon Session of Parliament.
Shri @RahulGandhi and @INCIndia chose to stage a dharna outside the Hon’ble Prime Minister’s residence , causing…
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 21, 2026
প্রসঙ্গত, মঙ্গলবার ‘আরশোলা’দের দাবির সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে র্নায় বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই তিনি ঘোষণা করেন, সারা রাত অবস্থান বিক্ষোভ চলবে। এরপর দিল্লি পুলিশ তাঁকে আটক করে। কয়েক ঘণ্টা পর ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁকেও ছেড়ে দেয় পুলিশ।

আরও পড়ুন :
Mamata Banerjee: একুশের মঞ্চেই অস্বস্তি! মমতা-কল্যাণের প্রকাশ্য বাগ্বিতণ্ডা

