Dharmatala Protest Kolkata
Dharmatala Protest Kolkata

Dharmatala Protest Kolkata : ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার, রাজ্যপাল বদল নিয়ে এবার সরাসরি সরব তৃণমূল নেত্রী

Bengal Liberty, Kolkata : 

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Dharmatala Protest Kolkata)। শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্না চলছে শনিবারও। তবে বলাই বাহুল্য, প্রশাসনিক ব্যর্থতা ও রাজ্যের নানা ইস্যুতে চাপে পড়েই কেন্দ্রকে নিশানা করে বিধানসভা ভোটের আগে নিজের অবস্থান জোরদার করার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। রাজ্যপাল বদল থেকে শুরু করে বিজেপির রাজনৈতিক কৌশল, একাধিক বিষয়েই এদিন সরব হন মুখ্যমন্ত্রী (Dharmatala Protest Kolkata)।

Dharmatala Protest Kolkata
Dharmatala Protest Kolkata

রাজ্যপাল বদল নিয়ে কেন্দ্রকে নিশানা (Dharmatala Protest Kolkata)

শুক্রবার শুরু হওয়া ধর্না কর্মসূচি শনিবারও চলতে থাকে ধর্মতলায়। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসঙ্গ তোলেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি বিরোধী রাজ্যগুলিতে সাংবিধানিক পদগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তাঁর দাবি, সিভি আনন্দ বোসের এখনও প্রায় ২০ মাসের মেয়াদ বাকি থাকলেও তাঁকে পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা আর এন রভিকে নিয়োগ করা হয়েছে বলেও জানান মমতা।

এই নিয়োগ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোটের আগে রাজ্যপাল বদলের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মমতা বলেন, ‘‘বোসকে কেন সরানো হয়েছে, সব জানি। এখন যাঁকে এনেছে, বিজেপির প্যারেড করা ক্যাডার। বিজেপি ছাড়া কোনও কাজ করেন না। বাংলা অন্য। তামিলনাড়ুতে প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের একমাস আগে কেন রাজ্যপাল বদলে দিলেন। কাউকে কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনখড়কেও করতে দেননি। ধনখড় কী করেননি? এখান থেকে নিয়ে গেলেন উপরাষ্ট্রপতি করে। তার পরে নজরবন্দি। ভোটবন্দির মতো।’’

Dharmatala Protest Kolkata
Dharmatala Protest Kolkata

বিজেপিকে কটাক্ষ মমতার (Dharmatala Protest Kolkata)

মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমানে দিল্লিতে যারা ক্ষমতায় আছে তাদের কোনও নীতি-নৈতিকতা নেই। তীব্র ব্যঙ্গ করে তিনি বলেন, “এরা মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই।” মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি নানা উপায়ে বিরোধী নেতাদের চাপের মুখে ফেলছে, কখনও অনাস্থার ভয় দেখিয়ে, আবার কখনও পদের লোভ দেখিয়ে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি নজরদারির জন্য পেগাসাস ব্যবহার করছে।

মমতা আরও বলেন, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা সফল হবে না বলেই দাবি তাঁর। এমনকি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে দিল্লির সরকারকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলা। বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্র-বিরোধী সুর আরও তীব্র করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :

Suvendu Attacks Mamata on Dharna: ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের আর্তনাদ! এক্স পোস্টে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury