Egra Doctor Assault
Bengal Liberty Desk :
পূর্ব মেদিনীপুরের এগরায় এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ ঘিরে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Egra Doctor Assault) । হেনস্থার ঘটনাটিকে সামনে এনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু। এমনকি তাঁর বক্তব্যের সপক্ষে একটি ভিডিও পোস্ট করেন। এক্স হ্যান্ডলে লেখা ও ভিডিও পোস্ট করে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে চিকিৎসকরা আর নিরাপদ নন এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাঁর অভিযোগ, শাসকদলের নেতাদের দাপটে সাধারণ মানুষ থেকে চিকিৎসক, কেউই সুরক্ষিত নন।
এগরায় চিকিৎসক হেনস্থার অভিযোগে ভিডিও পোস্ট শুভেন্দুর Egra Doctor Assault
এক্স হ্যান্ডলে শুভেন্দু অধিকারী দাবি করেন, পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিজের চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডাঃ তপেন্দু মান্না। সেই সময় হঠাৎই সেখানে ঢুকে পড়েন স্থানীয় এক তৃণমূল কাউন্সিলর এবং তাঁর স্ত্রী। বিরোধী দলনেতার অভিযোগ, ওই কাউন্সিলর দেবদুর্লভ মাইতি যিনি এলাকায় বাচ্চু নামেও পরিচিত, তিনি চেম্বারে ঢুকে অশালীন আচরণ করেন এবং চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থা করা হয়।
শুভেন্দু তাঁর পোস্টে লেখেন, রাজ্যের সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি চেম্বারকোথাও চিকিৎসকদের নিরাপত্তা নেই। তিনি আরও দাবি করেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে কোনো চিকিৎসকই এই সরকারের আমলে সুরক্ষিত নন। সে আরজি করের অভয়া বোন হন বা জেলা বা রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসক হন অথবা বিভিন্ন এলাকার মানুষজন কে বেসরকারি ভাবে পরিষেবা দেওয়া চিকিৎসকই হন।”
.
পশ্চিমবঙ্গে কোনো চিকিৎসকই এই সরকারের আমলে সুরক্ষিত নন। সে আরজি করের অভয়া বোন হন বা জেলা বা রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসক হন অথবা বিভিন্ন এলাকার মানুষজন কে বেসরকারি ভাবে পরিষেবা দেওয়া চিকিৎসকই হন।
নিচের ভিডিওটি গতকাল তোলা। এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে চিকিৎসক ডাঃ… pic.twitter.com/gtLf9jvDqK
— Suvendu Adhikari (@SuvenduWB) March 10, 2026
Egra Doctor Assault
আইনশৃঙ্খলা নিয়ে কড়া আক্রমণ Egra Doctor Assault
এই ঘটনার প্রসঙ্গ টেনে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং শাসকদলের প্রভাবেই আইন প্রয়োগ হচ্ছে। তিনি বলেন, “এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে।” একই সঙ্গে তিনি দাবি করেন, এই পরিস্থিতির পরিবর্তনের জন্য রাজ্যে সরকার বদল প্রয়োজন। তারপরই তিনি লেখেন- “বাঁচতে চাই, বিজেপি তাই।”
