Solution of Gas Crisis
Bengal Liberty, কলকাতা :
পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের মধ্যেই বৃদ্ধি পেয়েছে ঘরোয়া গ্যাস থেকে বাণিজ্যিক গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারে ৬০ টাকা বেড়ে তা এখন ৯৩৯ টাকায় পৌঁছেছে(LPG price hike India 2026)। সারা দেশে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে বহু রেস্তোরাঁ, হোটেল, রাস্তার ধারের ধাবা—সব জায়গাতেই এর প্রভাব টের পাওয়া যাচ্ছে। তারই মধ্যে গ্যাস বুকিংকে কেন্দ্র করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রের বিজেপি সরকার।
২১ দিনের বদলে এখন ২৫ দিনের মধ্যেই গ্যাস বুকিং করা যাবে শহরে আর গ্রাম অঞ্চল জায়গাই ৪৫ দিনের আগে কোনো গ্যাস বুকিং করা যাবে না পাশাপাশি তেলের কারখানাগুলি যেন বন্ধ না হয়ে যায়, সেই দিকেও নজর দিয়েছে কেন্দ্র। পরিস্থিতি সামাল দিতে মোদী সরকার এলপিজি প্রোডাকশন আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

পেট্রোলিয়াম মন্ত্রীর নির্দেশ LPG price hike India 2026
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির স্পষ্ট নির্দেশ, ভারত সরকার দেশের জনগণকে কোনো অসুবিধায় ফেলবে না। সংকটের মুহূর্তে সবাই যেন পর্যাপ্ত সিলিন্ডার পান, সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি যাতে সিলিন্ডারের কোনোভাবেই কালোবাজারি না হয়, সেদিকেও নজর রাখছে কেন্দ্র।
হাসপাতালগুলিতেও যেন প্রয়োজনীয় সিলিন্ডারের ব্যবস্থা থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এই বিষয়টি আরও কড়াভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট প্রদান করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্ল্যান অফ অ্যাকশন তৈরি হবে।
কেন্দ্রের দাবি, পর্যাপ্ত সিলিন্ডার মজুত আছে। সবাই যেন শান্ত থাকে এবং অযথা কোনো বিভ্রান্তি বা আতঙ্ক সৃষ্টি না হয়, সেই দিকেই তীক্ষ্ণ নজর রাখছে কেন্দ্র সরকার। সংকটের পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করবে কেন্দ্র, সেদিকেই এখন নজর থাকবে সবার। কঠিন চ্যালেঞ্জের মুখে বিশ্বের তাবড় তাবড় দেশগুলি।

