Nonsane Bail After 35 Days
Bengal liberty,১৩ মার্চ , কলকাতা:
দীর্ঘ এক মাসেরও বেশি সময় জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী(Nonsane Bail After 35 Days), নেটিজেনদের কাছে যিনি ‘ননসেন’ নামেই বেশি পরিচিত। প্রেমিকা তথা বান্ধবীকে মারধর, আটকে রাখা এবং যৌন হেনস্থার গুরুতর অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার, ১২ মার্চ আলিপুর সেশন আদালত তাঁর জামিন মঞ্জুর করে।

ঘটনার প্রেক্ষাপট ও গুরুতর অভিযোগ (Nonsane Bail After 35 Days):
গত ফেব্রুয়ারি মাসের শুরুতে বেহালার এক তরুণী শমীকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার বয়ান অনুযায়ী, বাড়ি বদলানোর সাহায্যের অছিলায় শমীক তাঁকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান। সেখানে পৌঁছানোর পর শমীক তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং সারারাত ধরে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, শমীকের মারের চোটে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তাঁর চোখ ফুলে কালশিটে পড়ে গিয়েছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, শমীকের বাবা-মা চিৎকার শুনে আটকাতে এলেও ছেলের আত্মহত্যার হুমকির কাছে নতি স্বীকার করে তরুণীকে ওই অবস্থায় ফেলেই চলে যান। পরদিন বিকেল পর্যন্ত তাঁকে আটকে রাখা হয় এবং বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনার ভিত্তিতে শমীকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৩৫১(২) সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।

জামিনের কঠিন শর্ত (Nonsane Bail After 35 Days):
শুরু থেকেই শমীক নিজেকে ‘নির্দোষ’ এবং ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করে আসলেও, পুলিশি তদন্তে তাঁর ফোন থেকে বেশ কিছু আপত্তিজনক ভিডিও উদ্ধার করা হয়েছিল বলে সূত্রের খবর। তবে ১২ মার্চ তাঁর জেল হেফাজত শেষ হলে আদালত কিছু নির্দিষ্ট শর্তে তাঁকে মুক্তি দেয়।
আর্থিক বন্ড: জামিনের জন্য ৫০ হাজার টাকার বন্ড জমা দিতে হয়েছে।
থানায় হাজিরা: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে তাঁকে বেহালা থানার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে।
শহর ছাড়ায় নিষেধাজ্ঞা: আদালতের অনুমতি ছাড়া তিনি আপাতত কলকাতার বাইরে যেতে পারবেন না।
Naushad Siddiqui: তৃণমূল RSS কে রাজ্যসভায় পাঠাচ্ছে দাবি নওশাদ সিদ্দিকীরhttps://t.co/eJM4t2HQiL আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন@bengalliberty @SuvenduWB @BJP4India @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #naushadsiddiqui #indiansecularfront pic.twitter.com/JQvpTT1DMR
— Bengal Liberty (@bengalliberty1) March 13, 2026
বিতর্ক ও সোশ্যাল মিডিয়া (Nonsane Bail After 35 Days):
শমীক অধিকারী মূলত মা-ছেলের মজার ভিডিও তৈরি করেই লক্ষ লক্ষ অনুগামীর মন জয় করেছিলেন। তবে গ্রেফতারির ঠিক আগেই তাঁর একটি রাজনৈতিক ঘরানার ভিডিও ভাইরাল হয়েছিল, যা নিয়ে নেটপাড়ায় ব্যাপক চর্চা হয়। তাঁর অনুগামীদের একাংশ মনে করছেন তাঁকে ফাঁসানো হয়েছে, অন্যদিকে নির্যাতিতার বয়ান ও পুলিশের হাতে থাকা তথ্যপ্রমাণ মামলার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।
আপাতত জেল থেকে মুক্তি পেলেও শমীক অধিকারীর ভবিষ্যৎ এবং তাঁর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেরিয়ার এখন পুরোপুরি নির্ভর করছে এই আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতির ওপর।
আরও পড়ুন :
শমীক অধিকারীর গ্রেফতারিতে সরব অমিত মালব্য, পুলিশি পদক্ষেপ না রাজনৈতিক টার্গেটিং? প্রশ্ন বিজেপির (Nonsane Shamik Adhikari Arrested)
