Nonsane Shamik Adhikari Arrested
Bengal Liberty Desk, ৬ ফেব্রুয়ারি: বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘Nonsane’ ওরফে শমীক অধিকারী(Nonsane Shamik Adhikari Arrested) যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বেহালা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগকারী ২২ বছরের তরুণীর দাবি, শমীক তাঁকে ফ্ল্যাটে আটকে রেখে মানসিক চাপ দেন, মারধর করেন এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালান। এই অভিযোগ সামনে আসতেই শমীকের অনুরাগী (Nonsane Shamik Adhikari Arrested) মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

নিজের এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্যর (Nonsane Shamik Adhikari Arrested)
এই ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এমন এক শাসন কায়েম করেছে যেখানে সমালোচনার জবাব তথ্য দিয়ে নয়, বরং মিথ্যা FIR, সাজানো মামলা এবং প্রশাসনিক চাপ দিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগ, তৃণমূলকে অস্বস্তিতে ফেলা কণ্ঠস্বরদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে।

অমিত মালব্য তাঁর পোস্টে আরও দাবি করেন, ‘YourNonsanee’-র “বাটন” ভিডিওটি তৃণমূলকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর মতে, আজ বাংলার মানুষ ভয় নিয়ে বাঁচছে কারণ মুখ খুললেই FIR, হয়রানি এবং আইনি চাপের মুখে পড়তে হচ্ছে।

বিফ কান্ড নিয়ে কী বললেন অমিত মালব্য? (Nonsane Shamik Adhikari Arrested)
তিনি সায়ক চক্রবর্তীর ঘটনাও টেনে এনে বলেন, প্রথমে সায়ককে টার্গেট করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR এখনও প্রত্যাহার হয়নি। মালব্যের দাবি, একইভাবে এখন নিশানায় আনা হয়েছে ‘Nonsane’-কে। এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, অভিযোগকারী এতদিন চুপ ছিলেন কেন?
মালব্য আরও অভিযোগ করেন, তৃণমূলের শাসনব্যবস্থা মূলত চারটি কৌশলের ওপর দাঁড়িয়ে আছে- বাকস্বাধীনতা রুদ্ধ করা, সমালোচকদের ভয় দেখানো, পুলিশকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা ও বিরোধীদের সম্মানহানি করা।
অমিত মালব্যর দাবি, এটি বিচার নয়, বরং রাজনৈতিক নিপীড়ন। একইসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে নির্যাতিত বলে যাঁরা দাবি করছেন, তাঁদের পাশে বিজেপি থাকবে এবং বাংলায় “ভয়ের রাজনীতি” শেষ করার জন্য লড়াই চালিয়ে যাবে।
