Sameek Adhikari allegation
Bengal Liberty, Kolkata: সায়ক চক্রবর্তীর বিতর্কের রেশ কাটতে না কাটতেই বাংলার সোশ্যাল মিডিয়া জগতে নতুন ঝড়। এবার গুরুতর অভিযোগের মুখে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর Nonsane ওরফে শমীক অধিকারী(Sameek Adhikari allegation)। এক তরুণীর অভিযোগ, তাঁকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থা করা হয়েছে।
কী অভিযোগ উঠেছে? (Sameek Adhikari allegation)
অভিযোগকারী ২২ বছরের তরুণীর দাবি, ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোর করে আটকে রাখা হয়েছিল। তাঁর অভিযোগ, ওই সময় তাঁকে মানসিকভাবে চাপ দেওয়া থেকে শুরু করে মারধর করা হয় এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়। অভিযোগকারিণীর নাম গঙ্গোত্রী রায়। তিনি গল্ফগ্রিন থানা এলাকার পিজিএম শাহ রোড সংলগ্ন এলাকার বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত শমীক অধিকারীর(Sameek Adhikari allegation) বাড়ি বেহালা থানার অন্তর্গত রাজা রামমোহন রায় রোডের ‘মার্লিন দ্য ওয়ান’ আবাসনের টাওয়ার ২এ-র ১১বি ফ্ল্যাটে।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, শমীক অধিকারী(Sameek Adhikari allegation) নাকি তাঁকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখেন। শুধু তাই নয়, তাঁকে ঘুষি, কিল মারার পাশাপাশি শীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সেই যুবতী। পাশাপাশি হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি অভিযোগকারীর।
জানা গিয়েছে, অভিযুক্ত ও অভিযোগকারী আগে থেকে একে অপরকে চিনতেন এবং তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল বলেও সূত্রের খবর।

পুলিশি পদক্ষেপ (Sameek Adhikari allegation)
জানা গেছে সেই ঘটনার পর কোনওরকমভাবে সেখান থেকে পালিয়ে বন্ধুর বাড়িতে আশ্রয় নেন তিনি। পরে বেহালা থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বাড়িতেও পুলিশ গিয়েছে বলে সূত্রের দাবি। এই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে চাঞ্চল্য। অন্যদিকে,এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শমীক অধিকারী(Sameek Adhikari allegation)। তাঁর বক্তব্য,“এতদিনের সম্পর্ক আমাদের। ওই তরুণী আমার প্রেমিকা ছিলেন।
দু’দিন আগে আমাদের মধ্যে চূড়ান্ত অশান্তি হয়। এখনও ঝামেলা চলছে। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে, তাহলে সেটা তো তাঁর অনুমতি নিয়েই হবে। এতদিনের সম্পর্কের পর এমন অভিযোগে আমি অবাক।”

সরকারের সত্যতা তুলে ধরে কনটেন্ট করেই কী এই পরিণতি?(Sameek Adhikari allegation)
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, সাম্প্রতিক সময়ে শমীক তাঁর এক কনটেন্টে রাজ্যের আইন-শৃঙ্খলা , নারী সুরক্ষা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে দাবি করছেন নেটমাধ্যমের একাংশ। বিশেষ করে তথাকথিত “বাটন” কনটেন্টের পর তিনি সরকাররের নজরে এসেছিলেন এমন কথাও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
এই প্রেক্ষাপটে কিছু মহল প্রশ্ন তুলছে, কোনও কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার যদি সরাসরি সরকারের সমালোচনা করেন, তাহলে কি তাঁর বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক দ্রুত সামনে আসে? নাকি এটা একটা সাজানো ঘটনা?
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে অভিযোগটি তদন্তাধীন। পুলিশি তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই পরিষ্কার হবে অভিযোগের সত্যতা কতটা।
কনটেন্ট ক্রিয়েটর Nonsane ওরফে শমীক অধিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে পুরো বিষয়টি এখনও তদন্তাধীন। পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়ার পরেই অভিযোগের সত্যতা কতটা, তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

