Suman Sekh
Suman Sekh

Suman Sekh : অতিরিক্ত গতিই কেড়ে নিল প্রাণ! মৃত্যু হল জনপ্রিয় বাইক-রাইডার সুমন শেখের

Bengal Liberty : সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ ‘সুমন রাইডার’-এর জীবন থেমে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Suman Sekh)। কলকাতা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে নদীয়ার কৃষ্ণনগরে দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের তরুণ বাইক-রাইডার সুমন শেখের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু এবং তাঁর অসংখ্য অনুগামীর মধ্যে (Suman Sekh)।

Advertisement
Advertisement

কলকাতা থেকে ফেরার পথেই শেষ যাত্রা (Suman Sekh)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামের বাসিন্দা ছিলেন সুমন শেখ। বাবা সালাম শেখের ছেলে সুমন পেশায় বাইক-রাইডার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ‘সুমন রাইডার’ নামে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। নতুন কনটেন্ট তৈরির জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন তিনি। কাজ শেষ করে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাইকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নদীয়ার কৃষ্ণনগর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুত গতিতে বাইক চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুমন। এরপর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল এবং অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। সুমন শেখের অকাল মৃত্যুতে বেনিদাসপুর গ্রাম-সহ গোটা মুর্শিদাবাদ জেলায় শোকের আবহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীরাও গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই এই ঘটনাকে তরুণ প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন। অতিরিক্ত গতি যে, মুহূর্তের মধ্যে একটি তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে, সুমন শেখের এই মর্মান্তিক মৃত্যু সেই বাস্তবতাকেই আবারও সামনে এনে দিল। একই সঙ্গে পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতার গুরুত্বও নতুন করে মনে করিয়ে দিল এই দুর্ঘটনা।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/01/arjun-singh-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury