Suvendu meets Governor
Bengal Liberty, কলকাতা ১৩ মার্চ ২০২৬ :
রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu meets Governor)। রাজ্যপালকে গেরুয়া অঙ্গবস্ত্র ও গীতা উপহারের মাধ্যমে সাদরে অভিবাদন জানিয়েছেন বিরোধী দলনেতা। রাজ্য জুড়ে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেই ব্যাপারে কড়া পদক্ষেপ নেবেন এবং যথাযথ আইন চলবে, শাসন কার্য চলবে – এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গে রাজ্যে যে চরম অবমামনার সৃষ্টি হয়েছে তার থেকে বাংলাকে রক্ষার প্রয়োজন।

সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী রাজ্যের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান। তিনি জানান, বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের কল্যাণমূলক উদ্যোগ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি রাজ্যপালকে পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দিয়েছেন।
.
Today, I had the honour and privilege of a very cordial courtesy meeting with His Excellency; the new Hon’ble Governor of West Bengal, Shri RN Ravi Ji at the Lok Bhavan in Kolkata.
I conveyed my full cooperation and coordination with His Excellency as the Leader of the… pic.twitter.com/pqFHIqdFJr
— Suvendu Adhikari (@SuvenduWB) March 13, 2026
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ
সাক্ষাৎকারের পর শুভেন্দু অধিকারী বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অন্যায়, অত্যাচার ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠে আসছে। কেন্দ্রীয় মন্ত্রীদের অপমান থেকে শুরু করে প্রশাসনিক বিশৃঙ্খলার নানা অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতি থেকে বাংলাকে রক্ষা করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন বলেই তিনি মনে করেন।

বিরোধী দলনেতার পূর্ণ আস্থা, রাজ্যপাল রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেবেন এবং সংবিধানসম্মত পদক্ষেপের মাধ্যমে আইন অনুযায়ী শাসন ব্যবস্থা সঠিকভাবে চালু রাখতে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন।
রাজনৈতিক মহলের মতে, রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিরোধী শিবিরের এই অবস্থান আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে।

