Pabitra Kar
Pabitra Kar

Pabitra Kar Joins TMC : নন্দীগ্রামে নতুন খেলা! পদ্ম ছেড়ে ঘাসফুলে পবিত্র, নন্দীগ্রামে কি ‘শুভেন্দু বনাম পবিত্র’ লড়াই?

Bengal Liberty, ১৭ মার্চ :

নন্দীগ্রামকে ঘিরে আবারও চড়ছে উত্তাপ। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর দু’ জায়গায় পদ্ম প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর থেকেই চাপ বাড়ছিল ঘাসফুল শিবিরে (Pabitra Kar Joins TMC)। এবার জল্পনা আরও খানিকটা বাড়ল। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পদ্ম ছেড়ে ঘাসফুল যোগদান করলেন নন্দীগ্রামের অতি পরিচিত মুখ বিজেপি নেতা পবিত্র কর। পাশাপাশি তৃণমূলে যোগদানের তালিকায় যুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালও। তবে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, নন্দীগ্রামে কি তবে নতুন করে সাজানো হচ্ছে সমীকরণ? (Pabitra Kar Joins TMC)

Pabitra Kar Joins TMC
Pabitra Kar Joins TMC

পবিত্রর দল বদল (Pabitra Kar Joins TMC)

মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী ভট্টাচার্য। একই দিনে তৃণমূলে যোগ দেন নন্দীগ্রামের বয়ালের প্রাক্তন গ্রাম-প্রধান তথা বিজেপির জেলা সহ-সভাপতি পবিত্র কর। কিছু দিন আগেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে, ফলে তাঁর এই শিবির বদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Pabitra Kar Joins TMC
Pabitra Kar Joins TMC

শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র (Pabitra Kar Joins TMC)

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর আগেই তৃণমূল ছেড়েছিলেন পবিত্র কর। কিন্তু ২০২৬-এর ভোটের মুখে আবার পুরনো দলে ফেরা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তাঁর হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন পবিত্র।

Pabitra Kar Joins TMC
Pabitra Kar Joins TMC

নন্দীগ্রামে কি ‘শুভেন্দু বনাম পবিত্র’ সমীকরণ? (Pabitra Kar Joins TMC)

পবিত্র করের তৃণমূলে ফেরা ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাঁকেই কি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর মুখোমুখি নামাবে ঘাসফুল শিবির? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শুভেন্দুর একদা ঘনিষ্ঠ এই নেতাকে সামনে রেখে ‘ঘরের লোক বনাম ঘরের লোক’ লড়াই তৈরি করতে চাইতে পারে তৃণমূল।

এই প্রেক্ষাপটে পবিত্র করের প্রত্যাবর্তন শুধুমাত্র দলবদল নয়, বরং নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে এক কৌশলগত চাল বলেই দেখছেন অনেকেই। এখন দেখার, শেষ পর্যন্ত তৃণমূল কাকে শুভেন্দুর প্রধান প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে, নাকি শেষ মুহূর্তে চমক অপেক্ষা করছে?

আরও পড়ুন :

BJP Bengal candidate list: ‘মমতা বনাম শুভেন্দু’ আবার! নন্দীগ্রামের পর ভবানীপুরেও লড়াইয়ের ইঙ্গিত, প্রথম দফায় ১৫৫ প্রার্থী চূড়ান্তের পথে বিজেপি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury