Panihati Assembly Election
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা কি এবার সরাসরি ভোটের ময়দানে? প্রত্যেকের মনে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। উত্তর সকলের কাছেই অধরা। বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পানিহাটিতে দাঁড়াতে পারেন নির্যাতিতার মা, যতক্ষণ না বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ পাচ্ছে ততক্ষণ কী অপেক্ষা করতে হবে? কী বললেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Panihati BJP Candidate)?
শুভেন্দু অধিকারীর বক্তব্য (Panihati BJP Candidate)

আজ, শুক্রবার শুভেন্দু অধিকারী জানান, নির্যাতিতার মায়ের প্রার্থীপদ নিয়ে দলীয় স্তরে আলোচনা চলছে। যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। পানিহাটি কেন্দ্র এখনও ঘোষণার অপেক্ষায় থাকায় জল্পনা আরও জোরালো হয়েছে। শুভেন্দু বলেন, “অভয়ার মায়ের বিষয়টি অন্যরা দেখছেন। তবে আমার বিশ্বাস, তাঁর বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে নারীদের নিরাপত্তা নিয়ে তাঁর এই উদ্যোগকে সমর্থন করেন তিনি।
অভয়ার মা নিজেই প্রস্তাব দিয়েছিলেন (Panihati BJP Candidate)
নির্যাতিতার মা নিজেই বিজেপিতে যোগ দিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তাঁর কথায়, “আমি নিজেই ফোন করে জানিয়েছি, BJP-র হয়ে ভোটে দাঁড়াতে চাই। কারণ এখানে নারী সুরক্ষা নেই, আর রাজ্যের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, বামপন্থীদের ভোটকাটার রাজনীতি তৃণমূলকে সুবিধা করে দিয়েছে। পাশাপাশি তাঁর দাবি, তাঁর মেয়ের মৃত্যুকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন (Panihati BJP Candidate)-
Suvendu Adhikari Mahishadal: মহিষাদলে প্রার্থী বিতর্কের আগুনে জল ঢাললেন শুভেন্দু, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভাঙার অভিযোগে তোপ!
TMC Manifesto 2026: প্রতিশ্রুতির মোড়কে মোড়া ইস্তেহার প্রকাশ তৃণমূলের, ‘মিথ্যার ঝুড়ি’ তোপ শুভেন্দুর
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরজি কর কাণ্ড ইতিমধ্যেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। সব রাজনৈতিক দলই এই ঘটনাকে সামনে রেখে প্রচার চালাচ্ছে। এর মধ্যেই নির্যাতিতার মায়ের সম্ভাব্য প্রার্থীপদ ঘিরে জনমত বিভক্ত। একাংশ তাঁর পাশে দাঁড়ালেও, অন্য অংশ এই সিদ্ধান্তের সমালোচনাও করছে। পানিহাটি কেন্দ্রের প্রার্থী ঘোষণার দিকে এখন নজর রাজনৈতিক মহলের। এই কেন্দ্র থেকেই কি নতুন রাজনৈতিক মুখ হিসেবে উঠে আসবেন তিনি, সবটাই এখন ক্রমশ প্রকাশ্য।
