TMC Manifesto 2026
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: ছাব্বিশের নির্বাচনে জনমুখী প্রতিশ্রুতির মোড়কে নিজেদের অবস্থান আরও মজবুত করতে ময়দানে নামছে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার পর এবার ইস্তেহার প্রকাশের মাধ্যমে ভোটের বার্তা স্পষ্ট করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, শুক্রবার কালীঘাট থেকে সেই ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব। তবে ইস্তেহার প্রকাশের আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইস্তেহার প্রকাশের আগেই তৃণমূলের প্রতিশ্রুতিকে কটাক্ষ করে ‘এক ঝুড়ি মিথ্যা’ বলে আখ্যায়িত করেন বিরোধী দলনেতা (TMC Manifesto 2026)।
ইস্তেহার উন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা (TMC Manifesto 2026)
সূত্রের খবর, এবারের ইস্তেহার গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী পাঁচ বছরের সুস্পষ্ট পরিকল্পনাও তুলে ধরা হবে। বিশেষ করে স্বাস্থ্য খাতে নতুন উদ্যোগ, পরিষেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি নারী ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পকে আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি থাকতে পারে।
পুরনো সাফল্যের খতিয়ান থাকতে পারে ইস্তেহারে (TMC Manifesto 2026)

২০২১ সালের নির্বাচনে ‘দুয়ারে রেশন’ ও ‘মা ক্যান্টিন’-এর মতো প্রকল্প ব্যাপক সাড়া ফেলেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারের ইস্তেহারও জনসংযোগমূলক প্রকল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এমন প্রকল্প সামনে আনা হতে পারে, যা সরাসরি ঘরে ঘরে পৌঁছে যাবে এবং সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজন মেটাবে। দলের অন্দরমহলের মতে, “উন্নয়নকে দৃশ্যমান ও স্পর্শযোগ্য করে তোলাই এবারের মূল লক্ষ্য”। ফলে গ্রামীণ ও শহুরে, দুই ক্ষেত্রেই ভারসাম্য রেখে পরিকল্পনা সাজানো হয়েছে।
স্লোগানে বাংলা অস্মিতা (TMC Manifesto 2026)
এবারের নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের অন্যতম হাতিয়ার ‘বাংলা অস্মিতা’। ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’, এই স্লোগানকে সামনে রেখে প্রচার কৌশল নিয়েছে দল। পাশাপাশি ভবানীপুর কেন্দ্র ঘিরে পুরনো জনপ্রিয় স্লোগানও ফিরিয়ে আনা হয়েছে, এবারও ফের প্রচারে বেরিয়ে দলের কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে।’
আরও পড়ুন-
Mamata Banerjee letter to CEC: ‘ডিয়ার মিস্টার সিইসি’- এবার নাম নয়, পদেই ধরে অসন্তোষ প্রকাশ! নির্বাচন কমিশনকে ফের চিঠি মমতার
TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?
কটাক্ষে সরব বিরোধী শিবির (TMC Manifesto 2026)
অন্যদিকে, বিরোধী শিবির ইতিমধ্যেই এই ইস্তেহারকে কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে তৃণমূলের প্রতিশ্রুতিকে ‘এক ঝুড়ি মিথ্যা’ বলে আক্রমণ শানিয়েছেন। শিল্প, চাকরি ও আর্থিক প্রতিশ্রুতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু কথায়, ২০১১ তে বলেছিল ডিএ, এবার ডিএ অধিকার কেড়ে নিয়েছে। ৬ মাসে শিল্প করব বলেছিল, ক্ষমতায় এসেই টাটা কে তাড়িয়ে দিয়েছে। ১৬ সালে বলেছিল চাকরি দেব, ২১ এ বলেছিল ডবল চাকরি, তাঁর আত্মীয়রা চাকরি পেয়েছে, কিন্তু রাজ্যের অধিকাংশ ছেলে মেয়েরা বেকার।
